জয়া আহসানের উদ্যোগে 'ওসিডি' ছবির বিশেষ স্ক্রিনিং, উপস্থিত চঞ্চল চৌধুরী - Bengali News | There was a special screening of OCD in Kolkata - 24 Ghanta Bangla News
Home

জয়া আহসানের উদ্যোগে ‘ওসিডি’ ছবির বিশেষ স্ক্রিনিং, উপস্থিত চঞ্চল চৌধুরী – Bengali News | There was a special screening of OCD in Kolkata

Spread the love

বাংলাদেশে নির্বাচন। তাই নিয়ে চর্চা তুঙ্গে। তার ঠিক আগের দিন কলকাতার এক মাল্টিপ্লেক্সে হলো, ‘ওসিডি’-র বিশেষ স্ক্রিনিং। জয়া আহসানের আমন্ত্রণে সেই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের নামী অভিনেতা চঞ্চল চৌধুরী। জয়া অভিনীত এই ছবি সমালোচকদের প্রশংসা কুড়োচ্ছে। এদিন ছবির স্ক্রিনিংয়ে পৌঁছে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগেও শহরে ছবিটার একটা বিশেষ স্ক্রিনিং হয়েছে। সেখানে দেখা গিয়েছিল প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় আর যীশু সেনগুপ্তকে।

জয়া এই ছবি মুক্তির আগে থেকেই রয়েছেন ভারতে। চঞ্চলও এসে উপস্থিত হয়েছেন কয়েক দিন আগে। সম্প্রতি প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়েছিল। পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর হয়েছে এই পার্টি। প্রসেনজিতের পুত্র তৃষাণজিত্‍ চট্টোপাৈধ্যায় আর প্রযোজক শ্রীকান্ত মোহতার তরফে সকলের কাছে আমন্ত্রণ গিয়েছিল। সেখানে জয়া আর চঞ্চল দু’ জনেই উপস্থিত ছিলেন। তাঁরাও নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত ছিলেন।

সম্প্রতি ভারত-বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন নিয়ে বিস্তর চর্চা হয়েছে। সেই পরিস্থিতিতে ভারতে ছবি মুক্তির বিষয়ে কী ভাবনা জয়ার, তা খোলসা করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, ”শিল্পীদের কাজ হলো জুড়ে দেওয়া। আমি শুধু ভারত বা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সব বাঙালি দর্শকের জন্যই কাজ করি।” লক্ষণীয় আইপিএল-এ কেকেআর টিম থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। জয়ার বক্তব্য, এতে বাংলাদেশে কিছু দর্শকের খারাপ লেগেছিল। তবে মুস্তাফিজুর নিজে যে বিবৃতি দিয়েছেন, সেটাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন অভিনেত্রী। শহর কলকাতার অভিনেতা-অভিনেত্রীরা অনেকেই জয়া-চঞ্চলকে যেভাবে আপন করে নিলেন গত কয়েক দিন ধরে, সেটা নজরকাড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *