Rishi Sunak On India-Pakistan: পাকিস্তানকে দুরমুশ করে ভারতের পাশে দাঁড়ালেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও সে দেশের সাংসদ প্রীতি প্যাটেল! – Bengali News | Former British Prime Minister Rishi Sunak and British MP Priti Patel Sided With India, Ostracizing Pakistan!
পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের যথার্থ জবাব দিয়েছে ভারত। রাতের অন্ধকারে পাকিস্তান অধীকৃত কাশ্মীর ও পাকিস্তানের মোট ৯টি জায়গায় হামলা করেছে ভারতীয় সেনা ও ভারতীয় বায়ু সেনা। আর তারপরই গোটা বিশ্বের বিভিন্ন দেশ, কেউ ভারতের পাশে দাঁড়িয়েছে। কেউ বা পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। আমেরিকা, রাশিয়া, ইজরায়েলের পর এবার ভারতের পাশে দাঁড়াল ব্রিটেনও।
ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী এই বিষয়ে ভারতেরই পাশে দাঁড়িয়েছেন। তিনি বলছেন, কোনও দেশের বিরুদ্ধে অন্য কোনও দেশ সন্ত্রাসবাদী হামলা চালালে তা সেই দেশ অবশ্যই সহ্য করবে না। ভারত সন্ত্রাসবাদের জন্য ব্যবহৃত পরিকাঠামো ধ্বংস করেছে ও সেই কাজ যে তারা সঠিক করেছে, তা প্রমাণও করেছে। জঙ্গিবাদের কোনও রেহাই নেই। তাঁর পাশাপাশি ভারতের পাশে দাঁড়িয়েছেন ব্রিটিশ সাংসদ প্রীতি প্যাটেল।