Manoj Mukund Naravane: রাহুল গান্ধী পেলেন কোথা থেকে? বিতর্কিত বই নিয়ে অবশেষে মুখ খুললেন প্রাক্তন সেনা প্রধান নারাভানে - Bengali News | Former Chief of Army Staff General Manoj Mukund Naravane Broke Silence over His Controversial Book Four Stars of Destiny - 24 Ghanta Bangla News
Home

Manoj Mukund Naravane: রাহুল গান্ধী পেলেন কোথা থেকে? বিতর্কিত বই নিয়ে অবশেষে মুখ খুললেন প্রাক্তন সেনা প্রধান নারাভানে – Bengali News | Former Chief of Army Staff General Manoj Mukund Naravane Broke Silence over His Controversial Book Four Stars of Destiny

Spread the love

প্রাক্তন সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।Image Credit: X

নয়া দিল্লি: প্রাক্তন সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে(Manoj Mukund Naravane)-র বই নিয়ে তুমুল বিতর্ক। অবশেষে এই বই নিয়ে মুখ খুললেন জেনারেল নারাভানে। ফোর স্টারস অব ডেস্টিনি নামক বইটি নাকি প্রকাশই পায়নি। পেঙ্গুইন র‌্যানডম হাউস ইন্ডিয়া, যে সংস্থাটি বইয়ের প্রকাশনার দায়িত্বে রয়েছে, তারাই এই কথা জানিয়েছে। বইটির কোনও অথারাইজড কপিও নেই। সেনা প্রধান নারাভানে সেই পোস্টটি এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে লিখেছেন, “এটা স্টেটাস”।

সংসদে রাহুল গান্ধী প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের লেখা ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’ বই থেকে উদ্ধৃত করে বক্তব্য রাখতে চেয়েছিলেন, তা নিয়েই সংসদে হইচই পড়ে গিয়েছিল। সেই বিতর্ক এখনও থামেনি। তার মাঝেই পেঙ্গুইন পাবলিশিং জানিয়েছে যে প্রি-অর্ডার মানে প্রকাশনা নয়। বইটি আনুষ্ঠানিক প্রকাশের পরে প্রকাশিত বলে বিবেচিত হবে।

পেঙ্গুইন ইন্ডিয়া তাদের বিবৃতিতে বলেছে যে ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’ বইটি সম্প্রতি খবরে এসেছে। মিডিয়ায় প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে পেঙ্গুইন ইন্ডিয়া স্পষ্ট করে জানাচ্ছে যে প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের লেখা বইটির প্রকাশনা স্বত্ব তাদের কাছে রয়েছে। স্পষ্ট করে জানানো হচ্ছে যে বইটি এখনও প্রকাশিত হয়নি। বইটির কোনও কপি (মুদ্রিত বা ডিজিটাল) কোনও মাধ্যমে জনসাধারণের জন্য পেঙ্গুইন ইন্ডিয়া দ্বারা উপলব্ধ করা হয়নি।

পেঙ্গুইন ইন্ডিয়া আরও জানিয়েছে যে বইটির যেকোনও পুনঃমুদ্রণ, তা সে মুদ্রিত, ডিজিটাল, পিডিএফ বা অন্য যেকোনও ফরম্যাটে, অনলাইন বা অফলাইনে, যেকোনও প্ল্যাটফর্মে প্রকাশ করা এর কপিরাইট লঙ্ঘন। এটি অবিলম্বে বন্ধ করা উচিত। পেঙ্গুইনের যেকোনও বই যেকোনও আকারে (যেমন ফটোকপি, পিডিএফ বা ডিজিটাল ফাইল) তাদের অনুমতি ছাড়া অনলাইন বা অফলাইনে শেয়ার করা আইনত অপরাধ। যদি কেউ এমনটি করে থাকে, তাহলে পেঙ্গুইন সেই ব্যক্তি বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের বইটি প্রকাশের আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে। এই বই নিয়ে বিতর্ক বেশ কয়েকদিন ধরেই চলছে। সংসদে রাহুল গান্ধীর বক্তৃতা দিয়ে এই বিতর্কের সূত্রপাত। সোমবার দিল্লি পুলিশের স্পেশাল সেল নারাভানের বই নিয়ে মামলা দায়ের করেছে। তদন্তে জানা গিয়েছে যে এই বইয়ের প্রি-প্রিন্ট কপি কিছু ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *