SIR in Bengal: ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
কলকাতা: মেয়াদ ফুরোলেও রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় পরিমার্জন (SIR) প্রক্রিয়ার শুনানি অব্যাহত রয়েছে। শনিবার শুনানির জন্য সময় বৃদ্ধি আবেদন জানিয়েছেন সিইও। কিন্তু অনুমোদন মেলার আগেই মেটিয়াবুরুজ ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন কেন্দ্রে আজও শুনানি চলতে দেখা গিয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর সময়সীমা আরও সাত দিন বাড়ানোর জন্য দিল্লির কাছে আবেদন জানালেও এখনও মেলেনি সবুজ সংকেত। এর মধ্যেই বিএলও-দের দেওয়া তালিকায় ৮ ফেব্রুয়ারির তারিখ থাকায় সাধারণ মানুষ শুনানিতে যোগ দিচ্ছেন।