DA Protest: '২৫ শতাংশ DA মিটিয়ে দিন', ফের পথে সরকারি কর্মচারীদের একাংশ, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু মিছিল - Bengali News | West bengal Goverment workers are showing protest for DA Kolkata - 24 Ghanta Bangla News
Home

DA Protest: ‘২৫ শতাংশ DA মিটিয়ে দিন’, ফের পথে সরকারি কর্মচারীদের একাংশ, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু মিছিল – Bengali News | West bengal Goverment workers are showing protest for DA Kolkata

Spread the love

কলকাতা:২৫ শতাংশ ডিএ এখনই দিতে হবে…।‘ এবার সুপ্রিম কোর্টের সেই রায়কেই অস্ত্র সংগ্রামী যৌথ মঞ্চের। সরকারের উপর চাপ বাড়াতে পথে আন্দোলনকারীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের। এবার সরকারি কর্মচারীদের একাংশের মিছিলেন যোগ দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

আন্দোলনকারীদের অভিযোগ, সুপ্রিম নির্দেশ থাকলেও রাজ্য সরকার গড়িমসি দেখাচ্ছে। ডিএ নিয়ে যে যে নির্দেশ দেওয়া হয়েছে তা তারা মানছেন না। সরকার কেন ডিএ এখনও দিচ্ছে না? কয়েকদিন আগেও তারা গিয়েছিলেন নাবান্নে। তাই আন্দোলনেই থাকতে চাইছেন তাঁরা। মঞ্চের আরও অভিযোগ, সরকার এখনও অবধি সুপ্রিম নির্দেশ মেনে ডিএ-র কোনও ঘোষণা করেনি। এই নির্দেশের বিরুদ্ধে যাতে কোনওভাবেই সরকার রিভিউ পিটিশন দায়ের করতে না পারে সেই কারণে পথে নেমেছেন সরকারি কর্মীরা।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “সরকার এবার এবার কোর্টে নির্দেশ মানুক। এই ডিএ শুধু তো কর্মচারীদের কাছে যাবে না। টাকাটা বাজারে ঘুরে আসবে। এর সঙ্গে পাল্লা দিয়ে শ্রমের মূল্য বৃদ্ধি পাবে। এই পুরো চক্রটা ব্রেক হয়েছে।” তিনি আরও বলেন, “শুনানির সময় কোর্ট বলেছে, কর্মচারীদের অধিকার রক্ষার জন্য পয়সা থাকে না, দান-ধ্যান রক্ষার জন্য পয়সা থাকে। সরকার ঠিক করুক কোনটা কী করবেন।”

সুপ্রিম নির্দেশ কী ছিল?

  • ২৫ শতাংশ ডিএ এখনই দিতে হবে রাজ‍্যকে
  • ৬ মার্চের মধ‍্যে বাকি বকেয়া কীভাবে দিতে হবে তার রূপরেখা চূড়ান্ত করবে কমিটি
  • ৩১ মার্চের মধ‍্যে বাকি ৭৫%শের প্রথম ইনস্টলমেন্ট দিতে হবে
  • রোপা এবং এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে

সুপ্রিম নির্দেশের পর মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন?

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “যে কমিটি এই রায় দিয়েছে তার মধ্যে দুজন সুপ্রিম কোর্টের বিচারপতি আর একজন ছিলেন ক্যাগের। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনও প্রতিনিধি ছিলেন না। তাই আমরা এটা বিচার-বিবেচনা করে আইনজীবীদের সঙ্গে কথা বলে একটা কমিটি তৈরি করেছি মুখ্যসচিবের নেতৃত্বে। তারা এটা বিবেচনা করবে রিভিউ করবে। তারা কথা বলে যেভাবে বলবে সেই ভাবে চলব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *