বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ না দেওয়াতেই দোকান-বাইকে আগুন! মাথায় হাত রাজেশের - Bengali News | BJP Worker's Shop & Bike Set on Fire as he refused to Join TMC - 24 Ghanta Bangla News
Home

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ না দেওয়াতেই দোকান-বাইকে আগুন! মাথায় হাত রাজেশের – Bengali News | BJP Worker’s Shop & Bike Set on Fire as he refused to Join TMC

Spread the love

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে হবে। হুমকি বিজেপি কর্মীকে। এই প্রস্তাব অস্বীকার করতেই চরম প্রতিশোধ। অভিযোগ, তৃণমূল কংগ্রেসে যোগদান না করায়  ওই বিজেপি  কর্মীর দোকান এবং তাঁর বাইক জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডে। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে শহরের রাজনৈতিক মহলে। ওই বিজেপি কর্মীর নাম রাজেশ মণ্ডল। তাঁর অভিযোগ, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের নেতৃত্বেই যাবতীয় ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ উঠেছে। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজেশ। আতঙ্কিত পরিবারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *