Jalpaiguri: চা বাগানে ঘাস কাটতে গিয়েছিলেন, সেখানে বাইসনের হামলায় মৃত্যু - Bengali News | He went to cut grass in a tea garden and died in a bison attack. - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri: চা বাগানে ঘাস কাটতে গিয়েছিলেন, সেখানে বাইসনের হামলায় মৃত্যু – Bengali News | He went to cut grass in a tea garden and died in a bison attack.

Spread the love

চা বাগানে বাইসনের হামলায় মৃত্যুImage Credit: TV9 Bangla

জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে ঘাস কাটতে গিয়ে বাইসনের হামলায় মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সাবিত্রী কাওয়ার (৫৬)। তিনি বামনডাঙ্গা চা বাগানের মডেল ভিলেজ এলাকার বাসিন্দা। গৃহপালিত গরুর জন্য ঘাস কাটতে বামনডাঙা চা বাগানের ডায়না জঙ্গল সংলগ্ন চা বাগান এলাকায় অন্যান্য মহিলাদের সঙ্গে যান সাবিত্রী।

ঘাস কাটার সময় আচমকাই ডায়না জঙ্গল থেকে একটি বাইসন বেরিয়ে আসে। বাইসনটিকে দেখে বাকিরা প্রাণভয়ে পালিয়ে গেলেও সাবিত্রী দেবী হতভম্ব হয়ে পড়েন। সেই সুযোগে বাইসনটি তার পেট ও বুকে শিং দিয়ে আঘাত করে। আঘাতে তিনি কয়েক ফুট দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বাইসনটি জঙ্গলের দিকে চলে যাওয়ার পর অন্যান্য মহিলারা গ্রামে ফিরে এসে ঘটনাটি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডায়না রেঞ্জের বনকর্মীরা এবং নাগরাকাটা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাবিত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *