প্রসেনজিতের বাড়ি গিয়ে রামমূর্তি উপহার সুকান্তর, ভোটের আগে বাড়ছে জল্পনা - Bengali News | Sukanta majumder at prosenjit chatterjee house - 24 Ghanta Bangla News
Home

প্রসেনজিতের বাড়ি গিয়ে রামমূর্তি উপহার সুকান্তর, ভোটের আগে বাড়ছে জল্পনা – Bengali News | Sukanta majumder at prosenjit chatterjee house

Spread the love

শনিবার সকাল সকালই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষও। আর সে খবর ছড়িয়ে পড়তেই টলিউডে শোরগোল। তাহলে কী ভোটের আগে প্রসেনজিৎকে ঘিরে নতুন কোনও সমীকরণ দেখতে চলেছে টলিপাড়া? এই উত্তর পাওয়া না গেলেও, জানা গিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে সুকান্ত মজুমদারের শনিবারের এই সাক্ষাৎ ছিল একেবারেই সৌজন্যমূলক। বরং অভিনেতা পদ্মশ্রী সম্মান পাওয়ায়, প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতেই তাঁর বাড়িতে গিয়েছিলেন সুকান্ত ও রুদ্রনীলরা।

এদিন প্রসেনজিতের হাতে একটি রামলালার মূতি তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বেশ কিছুক্ষণ প্রসেনজিতের বাড়িতে ছিলেন সুকান্ত ও রুদ্রনীল। সিনেমা জগত, অভিনয় নিয়ে মূলত তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। হালকা মেজাজেই উঠে এসেছে রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতির কথাও।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে টলিউডের প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিনেতার বাড়িতে গিয়ে তৃণমূলের উন্নয়নের পাঁচালী শুনিয়েছিলেন। আর এবার প্রসেনজিতের বাড়িতে সুকান্তের যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।

টলিউডের বুম্বাদার বাড়িতে থেকে বেরিয়ে সুকান্ত জানালেন, ”এই সাক্ষাৎ একেবারেই রাজনৈতিক নয়। সব কিছুর পিছনে রাজনীতি না খোঁজাই ভালো। শিক্ষা, ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে রাজনীতি না করাই ভালো। পদ্মশ্রী পাওয়ার জন্য প্রসেনজিৎকে সংবর্ধনা জানাতেই এসেছিলাম। সিনেমা হলেও তাঁর নতুন ছবি দারুণ ব্যবসা করছে। উত্তরোত্তর তাঁর শ্রীবৃদ্ধি হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *