শুনানি শেষের আগেই ৫০ হাজার নাম বাদের সুপারিশ ERO-দের – Bengali News | ERO recommends removal of 50,000 names before the end of the hearing
কলকাতা: শুনানি শেষ হওয়ার আগেই ৫০ হাজার মানুষের নাম বাদ দেওয়ার সুপারিশ করল ইআরও-রা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এরা কেউই শুনানিতে আসেননি। কোনও খোঁজও পাওয়া যায়নি। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে শেষ পর্যন্ত তাঁদের নাম বাদ দিল কমিশন। এদিকে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বের করার কথা কমিশনের। যদিও আগে শোনা গিয়েছিল কাজের চাপের কারণে তা আরও ১০ দিন পিছিয়ে যেতে পারে। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা সামনে আসেনি। এদিকে শুনানিতে শেষ হতে পারে মাত্র কয়েক দিন। তার আগেই এবার ৫০ হাজার মানুষের নাম বাদ দিয়ে দিল কমিশন।