President Droupadi Murmu: এআই-বিপ্লবে সামিল ভারত, বিকাশের রোডম্যাপ দেখালেন রাষ্ট্রপতিও - Bengali News | President Droupadi Murmu attended the Black Swan Summit, India, held in Bhubaneswar, Odisha - 24 Ghanta Bangla News
Home

President Droupadi Murmu: এআই-বিপ্লবে সামিল ভারত, বিকাশের রোডম্যাপ দেখালেন রাষ্ট্রপতিও – Bengali News | President Droupadi Murmu attended the Black Swan Summit, India, held in Bhubaneswar, Odisha

Spread the love

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুImage Credit: সংগৃহিত (X)

নয়াদিল্লি: বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ভারত যে গুরুত্বপূর্ণ অংশীদারি, সেই কথাই বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত ‘ব্ল্যাক সোয়ান সামিটে’ যোগ দিয়েই ভারতের বুকে হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও বিকাশের প্রশংসা করেন তিনি।

এই সম্মেলনে নিজের ভাষণে রাষ্ট্রপতি উল্লেখ করেন, “বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং মেশিন লার্নিংয়ের মতো বিষয়ের আগুনের গতিতে উত্থান ও বিকাশ, আমাদের জীবনের নানা পরিসরে বদল ঘটাচ্ছে। একই সঙ্গে নতুন দুর্বলতাও তৈরি করছে।” তাঁর সংযোজন, “আমরা এমন এক সময়ে রয়েছি, যখন প্রযুক্তি অস্বাভাবিক গতিতে বিকশিত হচ্ছে। তবে এর ফলে সাইবার হুঁশিয়ারি, তথ্য পাচার-সহ নানাবিধ সমস্যাও আমাদের জীবনে উঁকি দিচ্ছে।”

এই মর্মে ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তাকে নেওয়া প্রতিটি পদক্ষেপেরও প্রশংসা করতে দেখা যায় তাঁকে। রাষ্ট্রপতি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতি মুহূর্তে আমাদের অর্থনীতি এবং সমাজনীতিতে প্রভাব তৈরি করছে। সেই কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের মতো কর্মসূচি শুরু করেছে। আমার বিশ্বাস এই কর্মসূচির মাধ্যমে বিশ্বজুড়ে চলা এআই-বিপ্লবে ভারতও সামিল হয়ে যাবে।”

খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’। চলতি মাসের শেষের দিকেই নয়াদিল্লির বুকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আয়োজন হবে এই কর্মসূচি। তাতে যোগ দেবে ১০০-এর অধিক দেশ। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাঁদের ধারণা ও পরিকল্পনা এই সম্মেলনে তুলে ধরবেন তাঁরা। এবার সেই কর্মসূচি নিয়ে ‘আত্মবিশ্বাসী’ রাষ্ট্রপতিও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *