Md Salim: হুমায়ুন ইস্যুতে তুলকালাম আলিমুদ্দিনে, আচমকা বৈঠক ছেড়ে বেরলেন নরেন চট্টোপাধ্যায় - Bengali News | Left front leaders not happy as Md Salim met Humayun Kabir - 24 Ghanta Bangla News
Home

Md Salim: হুমায়ুন ইস্যুতে তুলকালাম আলিমুদ্দিনে, আচমকা বৈঠক ছেড়ে বেরলেন নরেন চট্টোপাধ্যায় – Bengali News | Left front leaders not happy as Md Salim met Humayun Kabir

Spread the love

কলকাতা: হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করাটাই যেন কাল হয়েছে। বিতর্ক পিছু ছাড়ছে না। প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শিবিরের অন্দরেই। বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয় সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিমকে। আর এবার সেই একই প্রশ্নে উত্তাল হল আলিমুদ্দিন। পরিস্থিতি এমনই হয় যে শরিকদলের নেতাকে বেরিয়ে যেতে দেখা যায় বৈঠক কক্ষ ছেড়ে।

বৃহস্পতিবার বিকেল ৩টেয় সব শরিক দলের প্রতিনিধিদের নিয়ে বামফ্রন্টের বৈঠক ছিল। সেই বৈঠকে হুমায়ুন প্রসঙ্গে শরিকদের তীব্র ক্ষোভ প্রকাশ পায় বলে সূত্রের খবর। শরিকদের একটা বড় অংশ সাফ জানিয়ে দেয়, বামফ্রন্টকে মানুষ বিশ্বাস করে, অন‍্য কোনও দলকে নয়।

দেখা যায়, বৈঠক শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগেই আলিমুদ্দিন থেকে বেরিয়ে যান ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়। আবার মিনিট দশেক পরে ফিরে আসেন তিনি। এমনকী মহম্মদ সেলিমের নাম নিয়েও তীর্যক মন্তব্য শোনা যায় নরেনের মুখে। কংগ্রেসের সিদ্ধান্তেও এদিন তীব্র মতানৈক্য তৈরি হয় বাম শরিকদের মধ‍্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *