Sandeshkhali: বাম আমলে তৈরি সেতু, রক্ষণা-বেক্ষণের অভাব, লোকজন নিয়ে ভেঙে পড়ল খালে – Bengali News | One the bridge broke and fall from Sandesshkhali
সন্দেশখালি: সন্দেশখালিতে বড়সড় দুর্ঘটনা। কংক্রিটের সেতু ভেঙে পড়ল বিদ্যাধরী খালে। কোনও রকম ভাবে প্রাণে রক্ষা পেলেন গ্রামবাসীরা। জানা যাচ্ছে,বাম আমালের তৈরি কংক্রিটের সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিদ্যাধরীর খালে। তবে বরাত জোড়ে রক্ষা সকলের।
সন্দেশখালি এক নম্বর ব্লকের বোয়ারমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢেকনামারী গ্রামের ঘটনা।
বামফ্রন্টে আমলে তৈরি হওয়া এই সেতু দীর্ঘদিন ধরে বেহাল। শুধু তাই নয়, ভগ্ন দশা ছিল বারবার। প্রশাসনকে জানিয়েও কোনও ভাল হয়নি এমনটাই দাবি করেছেন অনেকে। এরপর আজ দুপুর জল বেড়ে গিয়ে দুর্বল পাকা সেতু ভেঙে পড়ে। যার ফলে এপার ওপারের পাঁটি গ্রামের কয়েক হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন গ্রামবাসীরা, তবে যাতায়াত বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
ঘটনাস্থলে পৌঁছন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। তিনি বলেন, “আগেই এই ভগ্নপ্রায় সেতুটির প্রপোজাল দেওয়া রয়েছে। কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ব্রিজটি ভেঙে গেছে। কিভাবে দ্রুত ব্রিজটি নতুন করে তৈরি করা যায় বিষয়টি দেখছি।”