কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শিল্পা শেট্টির বোন? সামনে এল আসল সত্যি - Bengali News | Shamita shettys birthday post with deepesh sharma sparks dating buzz - 24 Ghanta Bangla News
Home

কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শিল্পা শেট্টির বোন? সামনে এল আসল সত্যি – Bengali News | Shamita shettys birthday post with deepesh sharma sparks dating buzz

জন্মদিনের পোস্টেই শুরু জল্পনা! শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টির জীবনে কি নতুন মানুষ? বলিউড অভিনেত্রী শমিতা শেট্টি আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনও ছবি বা শো নিয়ে নয়, বরং তাঁর ব্যক্তিগত জীবন ঘিরেই তৈরি হয়েছে নতুন কৌতূহল। সম্প্রতি শমিতার জন্মদিন উপলক্ষে টেকনো আর্টিস্ট দীপেশ শর্মা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। আর সেই পোস্ট থেকেই শুরু হয়েছে নানা জল্পনা।

দীপেশ যে ছবিগুলো শেয়ার করেছেন, সেগুলো দেখে অনেকেরই মনে হয়েছে প্রেম করছেন তাঁরা। একটি ছবিতে তাঁদের সঙ্গে ছিলেন শিল্পা শেট্টিও। খুব সাধারণ ভাবেই ছবিতে ধরা দিয়েছেন তাঁরা। তবে পোস্টের লেখা সবচেয়ে বেশি নজর কেড়েছে নেটিজেনদের।

সেখানে দীপেশ শমিতাকে তাঁর জীবনের এমন একজন মানুষ বলে উল্লেখ করেছেন, যিনি তাঁর সব গল্প জানেন, ভালো খারাপ সব জেনেই পাশে থাকেন।

এই লেখার পর শমিতার প্রতিক্রিয়াও চোখে পড়েছে অনেকের। খুব বড় মন্তব্য না করলেও তাঁর ছোট্ট ভালোবাসার প্রকাশই অনেক প্রশ্ন এনেছে নেটিজেনদের মনে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁদের প্রশ্ন করেছেন এটা কি শুধুই বন্ধুত্ব? নাকি সম্পর্কে জড়িয়েছেন তাঁরা।

এর আগেও নিজের প্রেম জীবন নিয়ে চর্চায় ছিলেন অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’তে অভিনেতা রাকেশ বাপাট এর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্ক বেশ কিছুদিন চললেও পরে দুজন আলাদা হয়ে যান। এরপর থেকে শমিতাকে নিজের কাজ, নিজের জীবন নিয়েই সুখী থাকতে দেখা গিয়েছে।

এই পরিস্থিতিতে দীপেশ শর্মার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা সামনে আসায় অনেকেই ধরে নিচ্ছেন, দীপেশের প্রেমে পড়েছেন শমিতা। দীপেশ মিউজিক ইন্ডাস্ট্রির মানুষ, পেশায় তিনি একজন টেকনো ডিজে। নিজেদের সম্পর্ক নিয়ে শমিতা বা দীপেশ কেউই সরাসরি কিছু বলেননি। তাই আপাতত সবটাই গুঞ্জন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা চলছে, তাতে বোঝাই যাচ্ছে শমিতার প্রেম নিয়ে বেশ আগ্রহী অনেকে। অনেকেই অপেক্ষায় রয়েছেন আনুষ্ঠানিক ঘোষণার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *