Union Budget 2026: বাজেট শেষ হতেই হুড়মুড়িয়ে পড়ল ভারতের শেয়ার বাজার! কেন এই অবস্থা? - Bengali News | Union Budget 2026: As soon as the budget was announced, the Indian stock market plummeted! Why this situation? - 24 Ghanta Bangla News
Home

Union Budget 2026: বাজেট শেষ হতেই হুড়মুড়িয়ে পড়ল ভারতের শেয়ার বাজার! কেন এই অবস্থা? – Bengali News | Union Budget 2026: As soon as the budget was announced, the Indian stock market plummeted! Why this situation?

Spread the love

১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই ১ ঘণ্টা ২৫ মিনিটের বাজেট শেষ হওয়ার পরই হুড়মুড়িয়ে পড়ল ভারতের স্টক মার্কেট। সেনসেক্স পড়ে প্রায় ১৮০০ পয়েন্ট। নিফটি ৫০ পড়ে যায় প্রায় ৭৫০ পয়েন্ট। যদিও আগামীতে সেই পতন অনেকাংশেই রিকভার করেছে ভারতের বাজার। কিন্তু এমন কেন হল?

বাজারের পতনের কারণ

প্রথমত, প্রত্যাশা ও বাস্তবতার ফারাক থাকায় কিছুটা হলেও বাজার নেগেটিভ রিটার্ন দিয়েছে। এ ছাড়াও এবারের বাজেটে পরিকাঠামো, রিয়েল এস্টেট, ব্যাঙ্কিং ও এফএমসিজি সেক্টরে আলাদা করে বিরাট কোনও স্বস্তি মেলেনি। আর সেই কারণে কিছুটা হলেও প্রভাবিত হয়েছেন বিনিয়োগকারীরা। এ ছাড়াও কোনও বদল আসেনি আয়কর কাঠামোয়, বাড়তি কনও ছাড়ও মেলেনি। সেই কারণেই একটা হতাশাও কাজ করেছে বিনিয়োগকারীদের মধ্যে।

তবে এইগুলো প্রধান কারণ নয়। বাজারের এক ধাক্কায় এমন পতনের পিছনে প্রধান কারণ হল বাজেটের দিন বাজারের মনোভাব। বাজেটের আগে বাজার ওঠে আর বাজেট শেষ হলেই বাজার পড়ে যায়। এমনই এক ধারণার বশবর্তী হওয়ার কারণে বাজেট শেষ হতেই হুড়মুড়িয়ে পড়ে বাজার। যদিও বিশেষজ্ঞদের মতে এই পতন ক্ষণস্থায়ী। রবিবার বিশেষ সেশনের কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেইভাবে লেনদেন চোখে পড়েনি। ফলে আগামীকাল বাজার খোলার পর কী হয় সেদিকেই নজর থাকবে অনেকের।

বাজারের পড়ার আরও একটা কারণ হল এবারের বাজেটে সিকিওরিটি অ্যান্ড ট্রানজ্যাকশন চার্জ বেড়েছে। ফলে তারও একটা প্রভাব পড়েছে এবারের বাজেটে। এ ছাড়াও বিশ্বের বাজারের ওঠানামার প্রভাবও দেখা গিয়েছে ভারতের বাজারে। এ ছাড়াও এবারের বাজেটের বিরাট কোনও সংস্কারের ঘোষণা না হওয়াও বিদেশি বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করেছেন। তবে, বাজেটের পর যে সেক্টোরিয়াল সূচক পড়েছে এর মধ্যে রয়েছে নিফটি মেটাল ও নিফটি পিএসইউ ব্যাঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *