West Bengal News Today Live: আজ রাজ্যে আসছেন শাহ, SIR শুনানিতে ডাক পেলেন ডেবরার বিধায়ক – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on January 30
কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। নির্ঘণ্ট ঘোষণা না হলেও প্রচারে নেমে পড়েছেন রাজনীতির কারবারিরা। শুক্রবার বাংলায় আসছেন অমিত শাহ। আবার আনন্দপুরে অগ্নিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আনন্দপুরে জারি রয়েছে ১৬৩ ধারা। তারই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে মিছিল করবেন শুভেন্দু অধিকারীরা। সর্বোচ্চ ২০০০ জনের জমায়েতের অনুমতি দিয়েছে হাইকোর্ট। সবমিলিয়ে রাজ্যের ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের ঘটনার আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।