Nitin Nabin: বাংলাকে ফের বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে: নিতিন - Bengali News | BJP Leader Nitin Nabin comment in Durgapur West bengal - 24 Ghanta Bangla News
Home

Nitin Nabin: বাংলাকে ফের বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে: নিতিন – Bengali News | BJP Leader Nitin Nabin comment in Durgapur West bengal

Spread the love

দুর্গাপুর: বিজেপির সভাপতি হওয়ার পর ভোটের বাংলায় এসেছেন বিজেপি নেতা নিতিন নবীন। গতকাল অর্থাৎ মঙ্গলবারই দুর্গাপুরে এসেছেন তিনি। আজ সেখান থেকেই বক্তব্য রাখছেন নিতিন। সভামঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ শানালেন তিনি। বিজেপির নতুন সভাপতি কী বললেন এক নজরে।

সর্বশেষ তথ্য উপরে…   

  1. নিতিন নবীন: আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ের
  2. নিতিন নবীন: আমরা দেখেছি এই দুর্গাপুরে কীভাবে ধর্ষণ হয়েছে। আর তারপর এখানকার সরকার অপরাধীদের বাঁচিয়ে যাচ্ছে। ধর্ষণ নিয়ে কী ধরনের মন্তব্য করা হয়েছে তা সব দেখেছি। আমি ওই মানসিকতার বিরোধিতা করি। আমি তীব্র নিন্দা করছি মুখ্যমন্ত্রীর মন্তব্যের, উনি বলেছিলেন সন্ধেবেলা বেরনোর প্রয়োজনীতা কী মহিলাদের। বাংলার মহিলারা আধুনিকা। তাঁরাই বাংলার সংস্কৃতীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁদেরই ঘরে থাকতে বলছেন?
  3. নিতিন নবীন: বাংলাকে ফের বাংলাদেশ বানাতে চাইছে। অনুপ্রবেশকারীদের ঢোকানোর সরকার এখানে রয়েছে। ওরা চাইছে বাংলাকে বাংলাদেশে নিয়ে যায়। আমরা যে কোনও বলিদান দিতে প্রস্তুত, তবে কোনও ভাবেই বাংলাকে বাংলাদেশ বানাতে দেব না। তাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রস্তুত করুন। মমতা সরকারকে স্পষ্ট বলছি, তৃণমূলের গুণ্ডারা যেভাবে মহিলাদের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে, এটা হতে পারে না। আমাদের কার্যকর্তারা প্রস্তুত রয়েছে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য।
  4. নিতিন নবীন: শ্যামাপ্রসাদের বলিদান যে কাশ্মীরে হয়েছে, সেই কাশ্মীরকে বিজেপি বাঁচিয়েছে। ২০১১ সময়ে বাংলায় যুব মোর্চা বের করি। কাশ্মীরের লাল চক অবধি গিয়েছিল। তবে তার সূচনা হয়েছিল এখান থেকে।
  5. নিতিন নবীন: আজ বাংলায় প্রথম আমি ভাষণ দিচ্ছি। আমার জন্য এটা গর্বের যে এখানের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়ছে একমাত্র বিজেপি। সকল বিজেপি নেতাদের প্রণাম। বাংলার মনীষীরা দেশকে গর্বিত করেছেন। কবিগুরু গোটা দেশকে শিক্ষিত করেছেন। নোবেল শান্তি পেয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদানকেও স্মরণ করছি। এই বাংলাকে যারা বাংলাদেশের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিলেন তাঁদের বিরুদ্ধে লড়েছিলেন শ্যামাপ্রসাদ।
  6. নিতিন নবীন: অজিত পাওয়ারের ঘটনায় আমরা সবাই মর্মাহত। পরিবার ও মহারাষ্ট্রের জনতার প্রতি সমবেদনা রইল। রাজনীতি জগতের নক্ষত্র পতন হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *