Aadhaar Card নিয়ে বড় খবর, আপনারও কি বাকি রয়েছে এই কাজ? – Bengali News | Aadhaar Card Update: UIDAI Extends Deadline for Free Update of Aadhaar Card Information till 14th June 2024
নয়া দিল্লি: আধার কার্ড নিয়ে বড় খবর। কেন্দ্রের তরফে বাড়ানো হল আধার কার্ড আপডেটের সময়সীমা। কেন্দ্রের তরফে আগে ১৪ মার্চ অবধি বিনামূল্যে আধার কার্ডের (Aadhaar Card) তথ্য আপডেটের সময়সীমা ধার্য করা হলেও, আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউআইডিএআই-র তরফে আরও তিন মাস এই সময়সীমা বাড়ানো হল। আগামী ১৪ জুন অবধি বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে।
ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা বাড়ানো হল। আগামী ১৪ জুন অবধি বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। সরাসরি মাই আধার পোর্টাল (myaadhaar portal)-এ গিয়ে এই তথ্য আপডেট করানো যাবে।
কীভাবে আপডেট করবেন আধার কার্ড?
- প্রথমেই ইউআইডিএআই (UIDAI )-র অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
- এরপর আধার নম্বর ও ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে।
- এবার আপনার লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই লগ ইন হবে।
- এবার ‘আপডেট ডেমোগ্রাফিক ডেটা’ অপশনে ক্লিক করতে হবে।
- আপনি যে তথ্য আপডেট করতে চান, সেই অপশনটি সিলেক্ট করুন এবং প্রসিড অপশনে ক্লিক করুন।
- আধারের তথ্য আপডেটের জন্য প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- যাবতীয় তথ্য যাচাই করে এরপরে সাবমিট অপশনে ক্লিক করুন।
প্রসঙ্গত, অনলাইনের পাশাপাশি আধার সেন্টারে গিয়েও আপনি আধার কার্ডের তথ্য আপডেট করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে।
গত বছরই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, যদি কোনও অপারেটর আধার কার্ডের রেজিস্ট্রেশন বা তথ্য আপডেটের জন্য অতিরিক্ত ফি নেন, তবে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।