Mamata Banerjee: 'সিঙ্গুর আমার ফেভারিট জায়গা', মঞ্চে উঠে কবিতা পাঠ মমতার - Bengali News | Chief Minister Mamata Banerjee held a meeting in Singur, what did she say? - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: ‘সিঙ্গুর আমার ফেভারিট জায়গা’, মঞ্চে উঠে কবিতা পাঠ মমতার – Bengali News | Chief Minister Mamata Banerjee held a meeting in Singur, what did she say?

সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit: TV9 Bangla

হুগলি: প্রধানমন্ত্রীর সভার ১০ দিন পর সিঙ্গুরে সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চার বছর পর আবার সিঙ্গুরে মমতা। কী কী বললেন, দেখুন এক নজরে….

KEY HIGHLIGHTS

  1. সিঙ্গুরের মাটিতে মমতা: সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। দিনের পর দিন এখানে পড়ে থেকেছি। এই মাটি আঁকড়ে ছিলাম। ২৬ দিন অনশন করেছি।
  2. SIR: সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘SIR’ নিয়ে লেখা তাঁর কবিতা পাঠ করে শোনালেন। হেলিকপ্টারে যেতে যেতে কবিতা লেখেন তিনি। মঞ্চে কবিতা পাঠ মমতার। এসআইআর-এর নামে মানুষকে মারার চক্রান্ত হচ্ছে। তিন দিনে ২৬টা কবিতা লিখেছিলাম। বইটার নাম ‘স্যর বাংলায়’। ইংরাজিতে SIR।
  3.  বাংলার বাড়ি: এখানে সমস্ত জেলা মিলিয়ে মোট ১৬৯৪টি পরিষেবা উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। যার জন্য মোট খরচ হয়েছে ৩৩ হাজার ৫৫১ কোটি টাকা। বাংলার বাড়ি আগেও ১ কোটি করেছি। কিছুদিন আগেও ১২ লক্ষ পরিবারকে দিয়েছি, আজ ২০ লক্ষ মানুষের কাছে ব্যাঙ্কে টাকা পৌঁছে যাবে। মানে ২ মাসে সংখ্যাটা ৩২ লক্ষ! কেন্দ্র এক পয়সাও দেয় না। বাকি যা থাকবে, আগামী দিনে দফায় দফায় হবে। দুর্যোগে যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁদের করে দিয়েছি। বাংলার বাড়ি প্রকল্পে দেওয়া হল ২৪ হাজার ১৮০ কোটি টাকা।
  4. ঘাটাল মাস্টারপ্ল্যান: দেব আমাকে বারবার বলত। ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গিয়েছি। ডিভিসি থেকে এসে বাংলা ভাসাত। ১০ বছর কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি। উত্তর দেয়নি। তাই আমরা ঠিক করলাম, কেন্দ্র না দিলেও, আমরা টাকা দিলাম। ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছে। ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে, তার মধ্যে ৩০০ কোটি টাকার কাজ হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *