Doctor Shot Dead: ভয়ঙ্কর! হাসপাতালের ভিতরেই ডাক্তারকে গুলি করে খুন করল ২ রোগী – Bengali News | Delhi Doctor Shot Dead inside Hospital by 2 Patients who Just Received Treatment
হাসপাতালের বাইরে থমথমে পরিবেশ।Image Credit source: ANI
নয়া দিল্লি: আরজি কর কাণ্ডের পরও চিকিৎসক নিগ্রহের ঘটনা থামছে না। এবার আরও ভয়ঙ্কর। হাসপাতালের ভিতরেই খুন চিকিৎসক। হাসপাতালে ডিউটিরত এক চিকিৎসককে গুলি করে খুন করল দুই ব্যক্তি। বৃহস্পতিবার সকালে দিল্লির জৈতপুর এলাকার নিমা হাসপাতালে এই ঘটনাটি ঘটে।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আজ সকালে আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন অভিযুক্ত দুই ব্যক্তি। চিকিৎসকরা যথাযথ চিকিৎসাও করেন। কিন্তু অভিযুক্তরা ওই চিকিৎসকের সঙ্গে দেখা করতে চান। এরপর তাঁর কেবিনে ঢুকে চিকিৎসককে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিকিৎসকের।
#WATCH | Delhi | A doctor named Javed Akhtar was shot dead inside Nima Hospital, Jaitpur under the Kalindi Kunj PS area. As per hospital staff, two boys had come to the hospital with an injury, after dressing they had demanded to meet the doctor and shot him dead once they… pic.twitter.com/OJTkTsl5MJ
— ANI (@ANI) October 3, 2024
চিকিৎসককে হত্য়ার পরই অভিযুক্তরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। এদিকে, চিকিৎসক খুনের খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ।