SIR-এ বাংলায় ২ কোটির বেশি নাম বাদ যাবে? কী বললেন সুব্রত গুপ্ত – Bengali News | 2 crore names will be removed sir or not subrata gupta answers
বাংলায় এসআইআর সম্পূর্ণ হলে কত নাম বাদ যাবে, তা নিয়ে নানা জল্পনা রয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ২ কোটির বেশি নাম বাদ যেতে পারে। সেটা কি সত্যি? উত্তর দিলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।
TV9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুব্রত গুপ্ত হিসেব দিয়ে বলেন, “৩২ লক্ষ নাম আনম্যাপড। ১ কোটির কিছু বেশি নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা গিয়েছে। এর মধ্যে বেশিরভাগই নামের বিভ্রাট। যদি ধরেও নিই সব নাম বাদ যাবে, তাহলেও ২ কোটি হচ্ছে না।”