Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হামলার হুমকি! – Bengali News | Puri Jagannath Temple: Bomb threat at Puri Jagannath Temple, attack threatened through a post on social media!
পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক। একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পুরীর জগন্নাথ মন্দির, একটি শপিং মল ও এক বিজেডি নেতাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পোস্ট করা হয়। ঘটনায় ইতিমধ্যেই ১ সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এক মহিলার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় এই হুমকি। পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি একটি শপিংমল ও এক বিজেডি নেতাকেও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এই হুমকি সামনে আসার পরই পুরীর মন্দিরে মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী। পাশাপাশি আটক করা হয়েছে ১ মহিলাকে। আর এ মহিলার অ্যাকাউন্ট থেকে এই হুমকি পোস্ট করা হয়েছিল, সেই মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিস্তারিত আসছে…