SIR Final List: ফের কি বদলে যাবে SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন? - Bengali News | Will the date of publication of the final list of SIRs change again? - 24 Ghanta Bangla News
Home

SIR Final List: ফের কি বদলে যাবে SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন? – Bengali News | Will the date of publication of the final list of SIRs change again?

Spread the love

কলকাতা: ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। ৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করার কথা ছিল, আর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাবনা ছিল। তবে ৭ ফেব্রুয়ারির মধ্যে তালিকা প্রকাশ সম্ভব নয় বলে মনে করছেন নির্বাচন কমিশন। সেই কারণে পিছিয়ে যেতে পারে তালিকা প্রকাশের দিন। তবে কবে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তা এখনও জানা যায়নি।

সুপ্রিম কোর্ট গতকাল নির্দেশ দিয়েছিল, এসআইআর-এর নথি দেওয়ার জন্য পঞ্চায়েত এবং ব্লক অফিসের বাইরে একটি করে লিস্ট টাঙিয়ে দিতে হবে। সেই নথি জমা ও তালিকা প্রকাশের পর সময় থাকবে দু’দিন। তারপর ফের নথি জমা দেওয়ার জন্য দশদিন সময় থাকতে হবে। এরপর ক্লেম অ্যান্ড অবজেকশন সহ পদ্ধতি চলবে। ফলত, এতদিন যদি সময় লাগে তালিকা টাঙাতে তাহলে কীভাবে ৭ তারিখের মধ্যে শুনানি শেষ করা সম্ভব?

কমিশনের কর্তাদের বক্তব্য, এই সময়ের মধ্যে শুনানি করা মোটেও সম্ভব নয়। অন্তত পাঁচ থেকে ছ’লক্ষও শুনানি করতে হয় তাহলে এটা কার্যত অসম্ভব। ফলে দু’য়ে-দু’য়ে চার করলে আদৌ কি চূড়ান্ত তালিকা বেরবে? তবে কবে এই তালিকা বেরবে তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও এসআইআর প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছিল। খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেয় নির্বাচন কমিশন। আগে বলা হয়েছিল, ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। নতুন ঘোষণায় গোটা প্রক্রিয়াই সাত দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। তারপর ঠিক হয় ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরবে। তবে এবার সেই দিন আরও পিছবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *