হিরণের P.A থেকে নতুন বউ, কে এই হৃতিকা গিরি? - Bengali News | Who is ritika giri here is all details - 24 Ghanta Bangla News
Home

হিরণের P.A থেকে নতুন বউ, কে এই হৃতিকা গিরি? – Bengali News | Who is ritika giri here is all details

Spread the love

হৃতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি ভাইরাল। বেনারসের ঘাটে জুটিকে দেখা গেল সাত পাকে বাঁধা পড়তে। আর সেই ছবি ঝড়ের বেগে ছড়িয়ে পড়তেই নেটদুনিয়া জুড় খোঁজ পড়ল, কে এই হৃতিকা গিরি। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ? নাকি রাজনীতির?

জানা গিয়েছে, আদপে মেদিনীপুরের মেয়ে হৃতিকা গিরি। হৃতিকার বয়স ২১। আইনের ছাত্রী ছিলেন তিনি। রয়েছে তাঁর আইনে সাম্মানিক স্নাতক ডিগ্রিও। এখানেই শেষ নয়। যোগব্য়ায়ামে জাতীয় স্তরে গোল্ড মেডেল পেয়েছিলেন হৃতিকা। হৃতিকার ইনস্টাগ্রামে উঁকি দিলে, ভেসে ওঠে নানান ছবি ও ভিডিয়ো। ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই জানা যায়, ২০১৯ এবং ২০২২ সালে দুটি সুন্দরী প্রতিযোগিতাতেও সেরা হয়েছিলেন তিনি। বেশ কিছু মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে তাঁকে।

হিরণের স্ত্রী অনিন্দিতা Tv9 বাংলাকে জানিয়ে ছিলেন, তিনি হৃতিকাকে হিরণের পার্সোনাল অ্যাসিস্টেন্ট বলেই জানতেন। টলিপাড়ার গুঞ্জন বলছে, টলিউডের এক হ্য়ান্ডসাম হিরো যার ছবি গত বছর পুজোতে মুক্তি পেয়েছে, তাঁর সঙ্গে নাকি দীর্ঘদিন প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন তিনি।

প্রসঙ্গত, হিরণের দ্বিতীয় বিয়ের ছবি দেখে স্ত্রী অনিন্দিতা টিভি নাইন বাংলাকে জানান,”আমাদের বিয়ের বয়স ২৫। ডিভোর্স হয়নি। মেয়ে ও আমার উপর খুব অত্য়াচার হয়েছে।কাউকে এটা বলিনি, কারণ মেয়েরও একটা কেরিয়ার রয়েছে। সেটা নষ্ট করতে চাইনি। এখন আর বলার কিছু নেই। সবাই তো সব কিছু দেখতেই পাচ্ছে। বলার কোনও ভাষা নেই। কতটা অভদ্র একটা লোক হতে পারে, আবার ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি পোস্ট করেছিল। কোনওদিন তো মেয়ের একটাও ছবি পোস্ট করেনি! এর থেকে বোঝা যায়, কতটা খারাপ মানুষ হিরণ।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *