Mamata Banerjee: আমায় আঘাত করলে পুর্নজীবন হয়: মমতা – Bengali News | CM Mamata Banerjee visit Hazra More Kolkata
কলকাতা: হাজরা মোড়ে সভা করছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কয়লা পাচার মামলার তদন্তে গিয়ে তাঁর সঙ্গে সংঘাত বাধে ইডি আধিকারিকদের। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ইডি তৃণমূলের যাবতীয় তথ্য চুরি করে নিয়ে চলে গিয়েছে। এরই প্রতিবাদে এ দিন সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক নজরে সবটা..
- মমতা বন্দ্যোপাধ্যায়: আমায় আঘাত না করলে ঘুমিয়ে পড়ি। ঘুমানো মানে ওই ঘুম নয়… ডিসকভারি দেখি, আঁকি, কবিতা লিখি। আমায় আঘাত করলে পুর্নজীবন হয়। গতকাল আমি ভাবছিলাম আবার নতুন করে জন্মালাম।
- মমতা বন্দ্যোপাধ্যায়: আমি প্রতিদিনই কিছু না কিছু করি। তৃণমূলের জন্ম জনতা দিয়েছে। অনেক লড়াই করেছি। এই হাজরাতে মৃত্যুর হাত থেকে বেঁচেছি। কল্যাণ ছিল সেদিন। ও বলল, দিদি আমি সবটা দেখেছি। আমি বললাম কল্যাণ কী দেখেছ? দিদি আপনারা মিছিল নিয়ে আসছেন। আমি দেখলাম সিপিএম-এর গুণ্ডারা সিনেমার মতো লোহার চেইন ঘুরিয়ে রাস্তা ক্লিয়ার করছে। কল্যাণদের তাড়া করল। কীভাবে মোটা ডান্ডা…আমার লাগেনি। আমার মাথায় ডান্ডা মেরেছে। গলগল করে রক্ত বেড়েছে। ব্রেন ফেটে রক্ত বেরচ্ছে। আবার ডান্ডা তুলছে, তখন ডান হাত একা একা মাথায় উঠে গেছে। তাই আমার হাতের অর্ধেক নেই। আলনা থেঁতলে গেছে। ব্রেনে অপারেশন হয়। হাতে অপারেশন হয়। তারপরও মার খেয়েছি। আমায় অনেক যোগাসন করতে হয়। আমি কাজের মধ্যে বেঁচে থাকি।