Gangasagar Mela: মেলার শুরুতেই বড় অঘটন, দাউদাউ করে জ্বলে গেল ছাউনি – Bengali News | Fire at Ganga sagar mela, many tents are burned
সাগর: সদ্য উদ্বোধন হয়েছে গঙ্গাসাগর মেলার। আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হচ্ছে আজ, শুক্রবার থেকে। তার ঠিক আগেই ভয়াবহ অগ্নিকাণ্ড মেলা প্রাঙ্গনে। পূণ্যার্থীদের জন্য একাধিক ছাউনি তৈরি করা হয়েছে সাগরদ্বীপে। সেই ছাউনিতেই আগুন লেগে গিয়েছে। দাউদাউ করে জ্বলতে থাকে ছাউনিগুলি। শুধু তাই নয়, ভিতর থেকে বিস্ফোরণের শব্দও আসতে থাকে। কোনও সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মকর সংক্রান্তির পুণ্যস্নানের জন্যই প্রতি বছর ভিড় বাড়ে এই সাগরমেলায়। এবারও সাধারণ মানুষের আনাগোনা বাড়ছে। সেই মকরস্নানের আগেই এই অগ্নিকাণ্ড ঘটে গেল। শুক্রবার ভোরে এই আগুন লাগে। হু হু করে ছড়িয়ে পড়ে সেই আগুন। ছাউনিগুলি শুকনো পাতা দিয়ে তৈরি, তাই আগুন ছড়িয়ে পড়ে সহজেই।
সবিস্তারে আসছে…