ED Raid: তৃণমূল নামে রেজিস্ট্রার গাড়ি হলুদ-সবুজ মোটা মোটা ফাইল ঢোকানো হচ্ছে, কী এমন আছে তাতে? – Bengali News | Many files in Car ED Raid in IPAC Office
সাদা মাহিন্দ্রা গাড়ি। তবে তাতে লেখা নেই ‘গর্ভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’। সেই গাড়ির চালকের পিছনে সিটে রয়েছে গুচ্ছ-গুচ্ছ ফাইল। আজ সকালে যখন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাছিল ইডি, সেই সময় তাঁর বাড়ি পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বেরিয়ে আসেন সবুজ ফাইল নিয়ে। এরপর তিনি পৌঁছে যান আইপ্যাকের অফিসে। পরবর্তীতে দেখা গেল WB06Y5555 নম্বরের একটি সাদা স্করপিও গাড়ি রয়েছে। আর তার সিটে পড়ে রয়েছে একাধিক ফাইল। সেখানে দেখা যাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের ফাইল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এটি তৃণমূলের রেজিস্ট্রার গাড়ি।