প্রাথমিকে নিয়োগে দুর্নীতির মামলায় এবার আত্মসমর্পণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী। শনিবার ইডির বিশেষ আদালতে হাজিরা দেন তিনি। ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় এদিন। কিন্তু আপাতত আদালত তাঁকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে। বোলপুরের তৃণমূল বিধায়ককে আপাতত কিছু শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। সেগুলি […]