৮ বছর ২৮০ দিন পর রাজ্যে ফের SSC পরীক্ষা! কেমন নিরাপত্তা সব সেন্টারে? OMR নিয়ে কী কী নিয়ম, বাংলার মুখ
২০১৬ সালের ২৬ নভেম্বর শেষ পরীক্ষা হয়েছিল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের। তার পর ৪ ডিসেম্বর পরীক্ষা হয় একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের। এর পর কেটে গিয়েছে ৮ বছর ২৮০ দিন। গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। রাজ্যের শিক্ষাব্যবস্থার উপর দিয়ে বয়ে গিয়েছে বহু ঝড়। আগামিকাল অর্থাৎ রবিবার ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। […]