প্রায় নয় বছর পর স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ পরীক্ষা আয়োজন করতে চলেছে। পূর্ববর্তী পরীক্ষাগুলোতে প্রশ্নফাঁসের মতো গুরুতর অভিযোগ ওঠার পর এবার কমিশন প্রশ্নফাঁস রুখতে একাধিক কঠোর ব্যবস্থা নিয়েছে। পরীক্ষার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে এই উদ্যোগ। রবিবারে অনুষ্ঠিত হবে নবম দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। তার আগে প্রতিটি সেন্টারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে এসএসসি। […]