Pujoy Pulse 2025: ‘গোল কা মোলের’ ধামাল, কলকাতা থেকে কোন রাস্তা ধরে পুরুলিয়া ছুটছে পুজোয় পালসের ট্যাবলো দেখে নিন – Bengali News | Check out the tableau of Puja Pulse, which route is being taken from Kolkata to Purulia
ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো Image Credit: TV 9 Bangla
কলকাতা: এক, দুইয়ের পর এবার সিজন থ্রি! টিভি ৯ বাংলার হাত ধরে ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, পালসের ‘গোল কা মোলের’ কেরামতিতে মাতোয়ারা আট থেকে আশি সকলেই। চটপটা স্বাদে বুঁদ কচিকাচা থেকে বয়স্করাও। মুখে দিলেই সেই ছোটবেলার স্কুল ফেরতা তেঁতুল লজেন্সের স্বাদ, মুহূর্তেই আবার মিষ্টি মিষ্টি ভাব। পালসের এই নতুন চেহারার ইমলি ক্যান্ডির স্বাদই পুজোর মুখে আনছে এক নতুন আমেজ।

৪ তারিখ থেকে কলকাতা থেকে হাওড়া, পূর্ব মেদিনীপুর সর্বত্রই ঘুরছে পালসের ট্যাবলো। ৪, ৫ সেপ্টেম্বর ঘুরেছিল কলকাতায়। দিনের শেষ গন্তব্য পুরুলিয়া। তবে তার আগে ৬ ও ৭ তারিখ ঘুরছে হাওড়াতে। তারপরের দু’দিন গন্তব্য হলদিয়া। ১১ ও ১২ তারিখ আবার কাঁথিতে। ১৩ ও ১৪ তারিখ খড়গপুরে। ১৫ ও ১৬ ঘুরবে বাঁকুড়ার নানা প্রান্তে।
১৭ ও ১৮ তারিখ পুজোয় পালস সিজন থ্রি-র ট্যাবলো পৌঁছে যাবে বর্ধমানে। ১৯ ও ২০ সেপ্টেম্বর পালসের ট্যাবলো চলে যাবে বোলপুরে। ঘুরবে নানা প্রান্তে। ২১ ও ২২ তারিখ পৌঁছে যাবে দুর্গাপুরে। ২৩ ও ২৪ তারিখ পালসের ট্যাবলো চলে যাবে আসানসোলে। ২৫ তারিখেই পৌঁছে যাবে পুরুলিয়াতে। ২৬ তারিখ পর্যন্ত থাকছে পুরুলিয়াতেই।