2025 - Page 699 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Alipurduar: একের পর এক গুলি, আলিপুরদুয়ারে খুন পরিযায়ী শ্রমিক – Bengali News | A migrant worker shot dead by miscreants in Alipurduar

কান্নায় ভেঙে পড়েন মৃতের স্ত্রীImage Credit: TV9 Bangla আলিপুরদুয়ার: জমি নিয়ে বিবাদ। মামলার শুনানির জন্য এসেছিলেন দিল্লি থেকে। সোমবার সন্ধেয় ওই পরিযায়ী শ্রমিককে গুলি করে খুন করা হল। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের লতাবাড়িতে। মৃতের নাম সুভাষ কুজুর(৪০)। তাঁর শরীরে তিনটি গুলি লাগে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাইকে চেপে এসে সুভাষ কুজুরের উপর হামলা চালায় […]

Home

West Bengal Weather: শহরে ‘মেঘভাঙা’ বৃষ্টি, ডুবে গেল রাজপথ! মঙ্গলের শুরু চরম ভোগান্তি নিয়ে – Bengali News | West Bengal and Kolkata Weather Report for 23 September, Heavy Rain Causes Waterlogged Situation

জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকাImage Credit: TV9 Bangla সায়ন্ত ভট্টাচার্য এবং কমলেশ চৌধুরীর রিপোর্ট কলকাতা: তুমুল বৃষ্টি আর তার মধ্যে গোদের উপর বিষফোঁড়া তীব্র যানজট। মঙ্গলের সকালটা কলকাতাবাসীর জন্য শুরু হল ঠিক এই ভাবেই। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন গোটা শহর। থৈ থৈ অবস্থা কলকাতার অন্যতম সড়কগুলিতেও। সোমবার রাত থেকেই শহর তথা দক্ষিণবঙ্গের আকাশে পাক খেতে শুরু […]

Home

Cooch Behar: হাসপাতালে পৌঁছেই বাথরুম যাওয়ার ‘বায়না’, ধৃতের মনে এই ছিল বুঝতে পারেনি কেউ… – Bengali News | An undertrial prisoner rampages in hospital in Cooch Behar

উত্তেজনা ছড়ায় হাসপাতালেImage Credit: TV9 Bangla কোচবিহার: হাতে লোহার রড। কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বেপরোয়া হয়ে উঠলেন এক বিচারাধীন বন্দি। লোহার রড নিয়ে তিনি ঢুকে পড়লেন হাসপাতালের বাথরুমে। ভেতর থেকে বন্ধ করে দিলেন দরজা। রীতিমতো আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেল তাঁকে। এই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিতে রীতিমত কালঘাম ছুটে গেল পুলিশের। জানা গিয়েছে, ওই […]

Home

ব্লক সভাপতি বদল ঘিরে আপত্তি বিধায়কের, মুর্শিদাবাদ প্রকাশ্যে TMC-র কোন্দল

মুর্শিদাবাদে আবারও প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। বেলডাঙা পূর্ব পাড়ার ব্লক সভাপতি পদে মাঞ্জু শেখকে বসানো নিয়ে ক্ষোভ উগরে দিলেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম। তাঁর অভিযোগ, খুনের ঘটনায় অভিযুক্ত একজনকে ব্লক সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হলে সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আরও পড়ুন: দুর্গাপুরে তৃণমূল নেতার মৃত্যুতে খুনের অভিযোগ, বিষ […]

Home

Abhishek Banerjee: ‘সিট কমেছে, তাই GST কমেছে’, কটাক্ষ অভিষেকের – Bengali News | TMC National General secretary Abhishek Banerjee slams centre over new GST rates

অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: Social Media কলকাতা: আজ(২২ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে জিএসটি-র নতুন কাঠামো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, জিনিসপত্রের দাম কমবে। গরিব ও মধ্যবিত্তের সঞ্চয় বাড়বে। এই নিয়ে এবার কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমেছে। তাই জিএসটি কমিয়েছে কেন্দ্র। তাঁর দাবি, আরও কমবে জিএসটি।

Home

Ashwini Vaishnaw: স্বদেশি পণ্য নিয়ে বড় সিদ্ধান্ত অশ্বিনীর, দেশবাসীকেও জানালেন আহ্বান – Bengali News | I urge all to join PM Narendra Modi’s call for Swadeshi by adopting indigenous products and services: Ashwini Vaishnaw

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবImage Credit: PTI নয়াদিল্লি: স্বদেশি পণ্য বিক্রি ও ব্যবহারের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশীয় পণ্য ব্যবহারের জন্য সকলকে অনুরোধ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি নিজেও যে স্বদেশি পণ্য ও প্রযুক্তি ব্যবহার করছেন সেকথাও জানালেন। এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী বৈষ্ণব জানালেন, ডকুমেন্ট, […]

Home

Sukanta Majumdar: কলকাতা বিমানবন্দরে সুকান্তকে কেন আটকেছিল পুলিশ? বড় পদক্ষেপ লোকসভার সচিবালয়ের – Bengali News | Loksabha secretariat writes letter to Union home ministry over Sukanta Majumdar allegation of breach of privilege

কলকাতা বিমানবন্দরে পুলিশ কেন আটকেছিল সুকান্ত মজুমদারকে, জানতে চাইল লোকসভার সচিবালয়Image Credit: TV9 Bangla কলকাতা ও নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের দিন বিমানবন্দরে কেন আটকানো হয়েছিল কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে? ঠিক কী ঘটেছিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানতে চাইল লোকসভার সচিবালয়। ১৫ দিনের মধ্যে এই নিয়ে জবাব চাওয়া হয়েছে। সুকান্ত মজুমদার পুলিশের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের […]

Home

Duologue NXT: দর্শকদের মন জয়ে প্রস্তুত ‘ডুয়োলগ NXT’, প্রথম এপিসোডে থাকছেন বিশ্বখ্যাত অভিনেত্রী রোনা-লি শিমন – Bengali News | Duologue NXT Launches with Global Actor Rona Lee Shimon Scribbles the Art of Crafting Destiny

‘ডুয়োলগ NXT’-র প্রথম এপিসোডে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের সঙ্গে থাকছেন আন্তর্জাতিক অভিনেত্রী রোনা-লি শিমনImage Credit: TV9 Bangla নয়ডা: তাঁর অনন্য উপস্থাপনা। বুদ্ধিদীপ্ত প্রশ্ন। অতিথিদের সঙ্গে খোলামেলা আলোচনা। দর্শকমনে জায়গা করে নিয়েছিল টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’। দেশ-বিদেশের খ্যাতনামাদের দেখা গিয়েছে তাঁর এই অনুষ্ঠানে। এবার নতুন অনুষ্ঠান […]

Home

উৎসবের আবহে উত্তপ্ত আসানসোল, বাজি ফাটানো ঘিরে ২ পরিবারে বিবাদ, আহত ৫

শারদীয় উৎসবের আমেজে যখন চারপাশ আনন্দে ভরপুর, তখন উত্তর আসানসোলের ধাদকার এলাকায় বাজিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল তুমুল অশান্তি। রবিবার গভীর রাতে দুই পরিবারের বচসা রীতিমতো মারপিটে পরিণত হয়। ঘটনায় গুরুতর আহত হন অন্তত পাঁচজন। তাঁদের মধ্যে তিনজনকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: BJP কর্মীকে জুতোপেটা দলের কাউন্সিলরের, খড়গপুরে পদ্ম শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব! স্থানীয় […]

Home

পুজোয় এবার পাতে পড়ুক রুই মাছের চচ্চড়ি, রেসিপিটা দারুণ সহজ – Bengali News | Try this fish recipe at your home 4

পুজো মানেই পেটপুজো। তবে এবার রেস্তোরাঁয় পেটপুজো নয়, বরং ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু সব রান্না। রইল এমনই এক রুই মাছের চচ্চড়ির রেসিপি। মাছের চচ্চড়ি ব্য়াপারটা কিন্তু গরমভাতের সঙ্গে দারুণ জমে যায়। রোজকার মাছের ঝোলকে বিরতি দিয়ে মাঝে মধ্যে মাছের নতুন স্বাদ কিন্তু ভালোই লাগে। আর তা জেনেই, মা-ঠাকুমা তাঁদের হেঁশেলে রেখেছেন নানা স্বাদের পদ। এই […]