Sukanta Majumdar: কলকাতা বিমানবন্দরে সুকান্তকে কেন আটকেছিল পুলিশ? বড় পদক্ষেপ লোকসভার সচিবালয়ের - Bengali News | Loksabha secretariat writes letter to Union home ministry over Sukanta Majumdar allegation of breach of privilege - 24 Ghanta Bangla News
Home

Sukanta Majumdar: কলকাতা বিমানবন্দরে সুকান্তকে কেন আটকেছিল পুলিশ? বড় পদক্ষেপ লোকসভার সচিবালয়ের – Bengali News | Loksabha secretariat writes letter to Union home ministry over Sukanta Majumdar allegation of breach of privilege

Spread the love

কলকাতা বিমানবন্দরে পুলিশ কেন আটকেছিল সুকান্ত মজুমদারকে, জানতে চাইল লোকসভার সচিবালয়Image Credit: TV9 Bangla

কলকাতা ও নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের দিন বিমানবন্দরে কেন আটকানো হয়েছিল কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে? ঠিক কী ঘটেছিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানতে চাইল লোকসভার সচিবালয়। ১৫ দিনের মধ্যে এই নিয়ে জবাব চাওয়া হয়েছে। সুকান্ত মজুমদার পুলিশের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেওয়ার পর এই পদক্ষেপ করেছে লোকসভার সচিবালয়।

গত ১৫ সেপ্টেম্বর কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওম বিড়লাকে লেখা চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন, প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে তিনি কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু, বিমানবন্দরে প্রথম ব্যারিকেডেই তাঁর গাড়ি আটকান একজন সাব ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল। কিন্তু, একই সময়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বসুর গাড়িকে ৪ নম্বর ভিভিআইপি গেট দিয়ে যেতে দেওয়া হয়। কোনও বাধাই দেওয়া হয়নি।

সুকান্ত চিঠিতে আরও লেখেন, তাঁকে আটকানোর কারণ জানতে চাইলে ওই পুলিশকর্মীরা জানান, বিধাননগরের পুলিশ কমিশনার ঐশ্বর্য সাগরের নির্দেশে এই কাজ করেছেন। সুকান্ত মজুমদারের অভিযোগ, এতে স্পষ্ট যে ইচ্ছাকৃতভাবে তাঁকে আটকানো হয়েছে। স্বাধিকার ভঙ্গ ও লোকসভার মর্যাদাহানির অভিযোগ করেন তিনি। এই নিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

সুকান্ত মজুমদারের এই চিঠির পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে লোকসভার সচিবালয় জানতে চাইল, ঠিক কী ঘটেছিল ওইদিন। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং বিধাননগরের পুলিশ কমিশনারকে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নিয়ে রাজ্যের কাছে জানতে চাইবে বলে জানা গিয়েছে। রাজ্য়ের কাছে চিঠি এলে কী জবাব দেওয়া হয়, তা নিয়ে বাড়ছে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *