উত্তর ২৪ পরগনা: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ফের বড় সাফল্য সীমান্তরক্ষী বাহিনীর। দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনস্ত ৩২তম ব্যাটালিয়নের জওয়ানরা হোরান্দিপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে এক ভারতীয় পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করে। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০টি সোনার বিস্কুট, যার মোট ওজন ২৩৩২.৬৬ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮২ লক্ষ টাকা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ১১ অক্টোবর […]