উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নতুন করে খতিয়ে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষের উপর আক্রমণের ঘটনার পর আবার সামনে এসেছে শুভেন্দুর নিরাপত্তা ইস্যু। কয়েক সপ্তাহ আগেই কোচবিহারে সফরের সময় শুভেন্দুর গাড়িকে ঘিরে উত্তেজনা […]