স্বত্বাধিকার আইনের অধীনে এবার নিজের ব্যক্তিত্ব ও কণ্ঠস্বর রক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সঙ্গীতশিল্পী কুমার শানু। সোমবার বিচারপতি মনপ্রিত প্রিতম সিং অরোরার এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বাংলা থেকে উঠে আসা এই স্টার হিন্দি সঙ্গীত জগতে এক যুগের নাম। একাধিক জনপ্রিয় গান তাঁর ঝুলিতে। শানু (আসল নাম কুমার শানু ভট্টাচার্য) আদালতে আবেদন […]