নির্মাতা অভিনব কাশ্যপ, যিনি ‘দাবাং’ পরিচালনার জন্য পরিচিত, আবারও আরবাজ খানের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি দাবি করেছেন, মুন্নি বদনাম হুয়ি গানটিতে মালাইকা অরোরার পারফরম্যান্স নিয়ে আরবাজ স্বস্তিবোধ করেননি। তখন আরবাজ আর মালাইকা দম্পতি ছিলেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনব বলেন, “ওরা মালাইকার উপস্থাপনা নিয়ে অস্বস্তিতে ছিল। ওরা চিন্তিত ছিল গানটা অশালীন লাগবে, কারণ এটা একটু বোল্ড […]