দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও ডিএ বাড়েনি রাজ্য সরকারি কর্মীদের। এদিকে পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ আদায়ের জন্যে সুপ্রিম কোর্টে মামলা চলছে বহু বছর ধরে। এরই মাঝে এবার রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চিঠি গেল কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের থেকে। উল্লেখ্য, এই দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাতে। জানা গিয়েছে, কোন দফতরে কর্মীর সংখ্যা কত, তা […]