2025 - Page 2950 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Kolkata Municipal Corporation: ওপার বাংলার বাসিন্দা, হাতে ভারতীয় পাসপোর্ট! কলকাতা পুরসভা থেকে আটক ‘বাংলাদেশি’ – Bengali News | Bangladeshi National Has Been Arrested With Fake ID Proofs From Kolkata Municipal Corporation

কলকাতা: আপনি কি জানেন, হয়তো আপনার পাশে বসে থাকা ব্যক্তিটা একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। বঙ্গের বুকে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে চিন্তার আবহ বরাবরের। আর ইউনূসের আমলে সেই অনুপ্রবেশ যে হুড়মুড়িয়ে বেড়েছে বলে দাবি একাংশের। যা এতটাই বেড়ে গিয়েছে যে তার জেরে ফাঁপড়ে খোদ কলকাতা পুরসভা। এদিন বাংলাদেশি সন্দেহে কলকাতা পুরসভা থেকে আটক করা হল এক ব্যক্তিকে। ধৃতের […]

Home

বছরের পর বছর জমছিল চিঠির স্তূপ, অবশেষে অশোকনগরে কাটল ONGC প্রকল্পের জট? বড় দাবি রিপোর্টে

২০১৮ সালে উত্তর ২৪ পরগনার অশোকনগরে তেলের সন্ধান পাওয়া গিয়েছিল। অশোকনগরের ৫.৮৮ বর্গ কিলোমিটার এলাকায় ওই তেল রয়েছে বলে জানায় ওএনজিসি। এরপর ২০২০ সাল থেকে নাকি ১৯টি চিঠি দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। তবে সেই সব জট কাটার ইঙ্গিত মিলেছিল সদ্য সমাপ্ত বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে। বিজিবিএস-এর মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, তেল উত্তোলনকারী সংস্থাকে ১ […]

Home

কলকাতা পুরসভার ধর্মতলার দফতরের ভিতর থেকে গ্রেফতার বাংলাদেশি

এবার কলকাতা পুসভার ভিতর থেকে গ্রেফতার বাংলাদেশি। সোমবার সপ্তাহের প্রথম দিন কলকাতা পুরসভায় বার্থ সার্টিফিকেট দফতর থেকে ধরা পড়েছে রফিকুল ইসলাম বিশ্বাস নামে এক বাংলাদেশি। তাকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। তবে ধৃতের দাবি, তার যাবতীয় নথি আসল।  সোমবার কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ে বার্থ সার্টিফিকেট তৈরি করতে আসে রফিকুল ইসলাম বিশ্বাস নামে এক যুবক। […]

Home

Teddy Day: টেডিকে ছুঁলেই শরীরে র‌্যাশ? সঙ্গীকে আদর পাঠাতে গিয়ে বিপদ ডাকছেন না তো! – Bengali News | Teddy day follow these tips before you buy a teddy for your patner

রোজ ডে, প্রোপোজ ডে, চকোলেট ডে পেরিয়ে সোমবার টেডি ডে। সঙ্গীকে আপনার আদুরে বার্তা দিতে টেডির কিন্তু কোনও বিকল্প নেই। কিন্তু সেই টেডিই যদি সঙ্গীর বিপদ ডেকে আনে! হ্যাঁ, এমনটা হতেই পারে। কারণ, টেডি তৈরিতে যে সিন্থেথিক ফাইবার বা ফার এবং পলিয়েস্টার ফেব্রিক থাকে তা অনেক সময়ই ত্বকের সমস্যা তৈরি করে। অনেকের তো এর ফলে […]

Home

‘‌একসঙ্গে থাকলে এমন হতো না’‌, দিল্লি নির্বাচনের ফলাফল নিয়ে আপ–কংগ্রেসকে তোপ মমতার

দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে পরাজিত করে ২৭ বছর পর রাজধানী দখল করেছে বিজেপি। গত দু’‌বার বিধানসভা নির্বাচনে আপ যে ঝাড়ু দিয়ে সবাইকে সাফ করেছিল এবার তাদেরই সরে যেতে হয়েছে গেরুয়া শিবিরের ধাক্কায়। তবে এই নির্বাচনে বিজেপির বিরাট কোনও কৃতিত্ব নেই। কারণ কংগ্রেস যে ভোট শতাংশ পেয়েছে সেটা আপের সঙ্গে যোগ করলে বিজেপির ক্ষমতায় […]

Home

Supreme Court: ৯৫৩৩ জনের চাকরি কবে হবে, প্রাইমারি নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দেবে রাজ্য – Bengali News | Hearing of west bengal primary recruitment case in supreme court

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল প্রাথমিক নিয়োগ মামলার শুনানি। ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা হয় রাজ্যে। সেই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঝুলে রয়েছে। সেই নিয়োগ নিয়ে জটিলতা রয়েই গেল। তবে এই নিয়োগ নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে কোন […]

Home

Supreme Court: ‘কারসাজি করেছে SSC’, শেষদিনে সওয়াল-পাল্টা সওয়ালে জমে উঠেছে সুপ্রিম এজলাস – Bengali News | Hearing of 26 thousand job cancellation case started in Supreme Court

সুমন মহাপাত্র নয়াদিল্লি: ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় আজ (সোমবার) শেষ শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। আর শেষ শুনানির শুরুতেই বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী জানিয়ে দিলেন, যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব নয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এদিন শুনানি চলছে। গত ২৭ জানুয়ারি শুনানির সময় প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছিলেন, এই মামলায় ১০ […]

Home

২০টিরও বেশি দফতর-প্রতিষ্ঠান মেটায়নি করোনাকালের বাসভাড়া, বকেয়া প্রায় ৭ কোটি ৫০ লক্ষ টাকা!, বাংলার মুখ

রাজ্য সরকারের বিভিন্ন দফতর, কলকাতা হাইকোর্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, ইএসআই হাসপাতাল থেকে শুরু করে বেশ কয়েকটি পাড়ার ক্লাব – করোনাকালে যারা রাজ্যের পরিবহণ দফতরের কাছ থেকে বাসভাড়া নিয়েছিল, আজ পর্যন্ত সেই ভাড়া মেটায়নি তারা! যা নিয়ে উদ্বেগ্ন দফতরের আধিকারিকরা। তাঁদের বক্তব্য, যেখানে পরিবহণ নিগমের ‘ভাঁড়ে মা ভবানী’ দশা, সেখানে করোনাকালের বাসভাড়া বাবদ বকেয়া পড়ে […]

Home

Mamata-Suvendu: বেরতে যাচ্ছেন মমতা… হঠাৎ চোখাচোখি শুভেন্দুর সঙ্গে, বললেন ‘যাবি না?’ – Bengali News | Mamata Banerjee meets Suvendu Adhikari suddenly at assembly before budget session

কলকাতা: একসময় তাঁরই দলের সৈনিক ছিলেন শুভেন্দু অধিকারী। আজ তিনি বিরোধী দলনেতা। খোদ মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারিয়েই বিধায়ক হন তিনি। বিধানসভায় দু’জন দুই পক্ষ। একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ করতেও দেখা যায় প্রায়শই। আজ, সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে মুখোমুখি হলেন সেই দুই নেতা-নেত্রী। সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণের মাধ্য়মে বাজেট অধিবেশনের সূচনা […]

Home

মাধ্যমিকের বাংলার প্রশ্ন কেমন হল? রচনা বা বঙ্গানুবাদ কি কঠিন এল? জানালেন শিক্ষক, বাংলার মুখ

জীবনের প্রথম বড় পরীক্ষার শুরুটা ভালো হল পড়ুয়াদের। কারণ মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র খুবই সহজ এসেছে বলে জানালেন শিক্ষকরা। কলকাতার পাঠভবন স্কুলের বাংলার শিক্ষক ডক্টর সপ্তর্ষি রায় জানিয়েছেন, সার্বিকভাবে খুব সহজ প্রশ্ন হয়েছে। ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, বঙ্গানুবাদ বা রচনা- সবই একেবারে ‘কমন’ এসেছে। যারা টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করেছে, তাদের কোনও সমস্যাই হবে না। […]