রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই। ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। এ মরসুমে হঠাৎই চাপে পড়েছিল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে গ্রুপ পর্বে ষষ্ঠ ম্যাচে হেরেছিল। সেই ম্যাচে খেলেছিলেন টেস্ট দলের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। তাঁরা ব্যর্থ হন। মুম্বই অবশ্য সপ্তম রাউন্ডের ম্যাচ জিতে সহজেই নকআউট নিশ্চিত করে। এ বার সেমিফাইনালের দিকেও এক […]