Supreme Court: ৯৫৩৩ জনের চাকরি কবে হবে, প্রাইমারি নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দেবে রাজ্য – Bengali News | Hearing of west bengal primary recruitment case in supreme court
নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল প্রাথমিক নিয়োগ মামলার শুনানি। ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা হয় রাজ্যে। সেই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঝুলে রয়েছে। সেই নিয়োগ নিয়ে জটিলতা রয়েই গেল। তবে এই নিয়োগ নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে, তা জানিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে।
সবিস্তারে আসছে…