তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার পুরনো দল কংগ্রেসে ফিরতে চলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। এই খবর ইতিমধ্যেই চলে এসেছে বিধান ভবনে। আর তা নিয়ে রাজ্য–রাজনীতির আঙিনায় শুরু হয়েছে তুমুল চর্চা। কারণ এই কংগ্রেস ত্যাগ করেছিলেন অভিজিৎ ২০২১ সালের ৫ জুলাই। তখন পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন অভিজিৎ। তারপর […]