পরীক্ষাকেন্দ্রে বান্ধবীদের সঙ্গে প্রিয়া মাহাতো (লাল পাড় সাদা শাড়ি পরিহিত) মেমারি: ১১ দিন আগে বাবার মৃত্যু হয়। সেই শোক সামলে বাবার স্বপ্নপূরণই এখন একমাত্র লক্ষ্য পূর্ব বর্ধমানের মেমারির প্রিয়া মাহাতোর। বাবার চলে যাওয়ার কষ্ট এখনও তাজা। শেষ হয়নি পরলৌকিক কাজও। তবু বাবার ইচ্ছে বাস্তবায়ন করতে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই লালপাড় সাদা শাড়িতে হাজির সে। […]