দুবাইতে মুখোমুখি রোহিত-স্যান্টনাররা দুবাই: পয়েন্ট টেবলের শীর্ষস্থানে থাকতে কে চায়। ক্লাসের ফাস্ট বয়/গার্ল হওয়া যেমন গর্বের, তেমনই ২২ গজেও প্রতিটি দলই চায় প্রথম স্থানে থাকতে। মরুশহরে আজ সেই শীর্ষস্থানের লড়াই ভারত ও নিউজিল্যান্ডের। রোহিত শর্মার টিম ইন্ডিয়া চাইবে অপরাজিত থেকে সেমিফাইনালে যেতে। অন্যদিকে মিচেল স্যান্টনারের কিউয়ি টিমেরও লক্ষ্য ফাস্ট বয় তকমা নিয়ে শেষ চারে যাওয়ার। […]