Virat Kohli: দিল্লি দা মুন্ডা... ৩০০তম ওডিআই ম্যাচের আগে কী বললেন বিরাট কোহলি? - Bengali News | Virat Kohli says Being a Dilli Da Munda The lines in Itself means having a Stress free approach - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli: দিল্লি দা মুন্ডা… ৩০০তম ওডিআই ম্যাচের আগে কী বললেন বিরাট কোহলি? – Bengali News | Virat Kohli says Being a Dilli Da Munda The lines in Itself means having a Stress free approach

Spread the love

দিল্লি দা মুন্ডা… ৩০০তম ODI ম্যাচের আগে কী চলছে বিরাট কোহলির মনে?Image Credit source: PTI

দুবাই: কিং কোহলির ব্যাট যখন চলতে শুরু করে, থমকে যান প্রতিপক্ষ দলের বোলাররা। দুবাইতে আজ, রবিবার কিউয়িদের বিরুদ্ধে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। এই ম্যাচ বিরাট কোহলির (Virat Kohli) জন্য খুবই বিশেষ। কারণ, আজ তিনি ওডিআই (ODI) কেরিয়ারের ৩০০তম ম্যাচে নামবেন। তার আগে কী চলছে কিং কোহলির মনে? কী বলছেন ভারতীয় তারকা? জেনে নিন বিস্তারিত।

দিল্লির ছেলে বিরাট কোহলি। মাঠে তাঁর আগ্রাসণ টিমকে তাতায়। ইন্সটাগ্রামে আইসিসির শেয়ার করা এক ভিডিয়োতে এ বার কোহলিকে ওই ‘দিল্লি দা মুন্ডা’ (দিল্লির ছেলে) নিয়ে বলতে শোনা গেল। তিনি বলেন, “আমি জানি না সবসময় আমি দিল্লি দা মুন্ডাদের একজন আদর্শ প্লেয়ার কিনা। তবে দিল্লি দা মুন্ডা লাইনটার একটা অর্থ রয়েছে। যা হল সবকিছুর প্রতি চাপমুক্ত মনোভাব থাকা। জীবনের নতুন অভিজ্ঞতা অনেক জায়গায় এসেছে। তাই আমি বলব না যে আমি সবসময় দিল্লিরই ছেলে। তবে কিছু কিছু মুহূর্তে আমি সত্য়িই দিল্লির ছেলে।”

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *