2025 - Page 227 of 3394 - 24 Ghanta Bangla News
Home

গর্ভের সন্তান নিয়ে প্রশ্ন! সুপারস্টারের ওপর মেজাজ হারান মৌসুমী – Bengali News | Why mousumi chatterjee lost her temper on rajesh khanna

মাত্র ১৬ বছরে বিয়ে করেন মৌসুমী চট্টোপাধ্যায়। স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। মৌসুমী সম্পর্কে হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ। এ হেন মৌসুমীকেই একবার এমন এক মন্তব্য করেছিলেন রাজেশ খান্না, যা শুনলে রীতিমতো চমকে উঠবেন আপনি। মৌসুমী ও জয়ন্তের দুই সন্তান। একবার যখন মৌসুমী গর্ভবতী তেমন সময়েই রাজেশ খান্না তাঁকে প্রশ্ন করেন, “গর্ভে যে সন্তান রয়েছে তা কি বিনোদ মেহরার”? […]

Home

SIR-র চাপে ব্রেন স্ট্রোক হল BLO-র? – Bengali News | SIR: BLO Suffered from Brain Stroke, Family Claims Extreme Work Pressure of SIR

এসআইআরের চাপে অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিএলও। ব্রেন স্ট্রোকে আক্রান্ত দেবাশিস দাস। তিনি নামখানার ফ্রেজারগঞ্জের বিজয়বাটি এলাকার বাসিন্দা। গত ২৫ নভেম্বর, মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বছর সাতান্নর দেবাশিস দাস। তাঁর ছেলে সৌরভ দাস বলেন যে মঙ্গলবার তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। ওইদিন রাতেই নামখানার সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বুধবার তাঁর বাবাকে […]

Home

SIR in Bengal: নামে মিল দেখেই SIR ফর্ম পূরণের ছক বাংলাদেশি নাগরিকদের, প্রশাসনের দ্বারস্থ নবতিপর বৃদ্ধা – Bengali News | Bangladeshi Nationals used Indian family voter cards for their SIR forms in Siliguri

শিলিগুড়ি: বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে এসেছেন। আর ভারতীয় দম্পতির সঙ্গে নিজের বাবা-মার নামের মিল দেখেই ফন্দি আঁটেন। ভারতীয় দম্পতির ভোটার কার্ড ব্যবহার করে বাবা-মা সাজিয়ে পরিচয়পত্র তৈরি করে ফেলেন বাংলাদেশি নাগরিক। এমনকি, অভিযুক্তের ছেলেও ঠাকুমা হিসেবে ভারতীয় ওই মহিলাকে দেখিয়েই এবার SIR ফর্ম ভরেছেন। গোটা ঘটনা জেনে প্রশাসনের দ্বারস্থ ভারতীয় নাগরিক ৯২ বছরের এক বৃদ্ধা। ঘটনাটি […]

Home

Eye Theft: মর্গ থেকে সত্যিই কি প্রীতমের চোখ চুরি হয়েছিল? সামনে এল সত্যি – Bengali News | Did Actually Eyes Stolen from Dead body in Barasat Medical College Hospital? Second Post Mortem Report Says this

অবশেষে মিটল বারাসত মেডিক্যাল কলেজে মৃতদেহের চোখ চুরি রহস্য। প্রকাশ্যে এল দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্টে জানা গিয়েছে, ইঁদুর বা ছুঁচোতেই খুবলে খেয়েছে প্রীতম ঘোষের চোখ। চোখের বেশ কিছুটা অংশ এখনও আছে কুঠুরির ভিতরে।  কাজীপাড়ার বাসিন্দা প্রীতম ঘোষ। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার বারাসত মেডিক্যাল কলেজের মর্গ থেকে তাঁর দেহ নিয়ে যাচ্ছিল পরিবার, হঠাৎ চোখ থেকে […]

Home

Aadhaar Card: আধার কার্ড তৈরি বা আপডেট করতে লাগবে কোন নথি! জানেন কি? – Bengali News | Unique Identification Authority Of India: Do you know which documents are required to create or update Aadhaar card?

আপনার আধার কার্ডে কিছু ভুল ভ্রান্তি রয়েছে কি? তাহলে আপনার আধার কার্ড তো সবার আগে আপডেট করতে হবে। আর এই আপডেটের ক্ষেত্রে যে যে নথির প্রয়োজন, সেই নথির তালিকায় সদ্যই কিছু বদল এসেছে। অর্থাৎ আগের তুলনায় আধার কার্ড তৈরির ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটা আরও আঁটোসাঁটো করার জন্যই পুরনো তালিকা সংশোধন করেছে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি। আধারে […]

Home

Patanjali: পতঞ্জলির সর্বাধিক গ্রাহ্য পণ্য কোনগুলি জানেন? তালিকায় একেবারে চেনা নাম – Bengali News | Dant Kanti, Aloe Vera Gel, Cow Milk Powder, Chana Sattu, Peedanil Gold Rank Among Patanjali’s Best Selling Products

পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেবImage Credit: TV9 নয়াদিল্লি: ভোগ্যপণ্যের বাজারে আধিপত্য তৈরি করেছে পতঞ্জলি। ইতিমধ্যে একাংশের গ্রাহকদের কাছে বেড়েছে তাঁদের জনপ্রিয়তা। এই দেশের যে কোনও বাড়িতে উঁকি দিলেই দেখা মিলবে পতঞ্জলির দন্তকান্তি এবং অ্যালোভেরা জেল। এই দুই পণ্যের জনপ্রিয়তা সন্দেহাতীত। কিন্তু এগুলি ছাড়া আর কি পণ্য চলে না পতঞ্জলির? সংস্থা ক বলছে? তাঁদের বেস্ট-সেলিংই বা কারা? বর্তমানে […]

Home

পরপর তিনদিন প্রকাশ্যে চলল গুলি! মালদহে কী হচ্ছে? – Bengali News | One Ration Dealer Shot by Goons over Ration Dealership clash in Malda

ফের মালদহের কালিয়াচকে চলল গুলি! এবারে দিনে-দুপুরে প্রকাশ্যে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা। এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চলে। ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হল মালদার কালিয়াচকের মোজমপুর এলাকায়। জানা গিয়েছে, রেশন ডিলারশিপ পাওয়া নিয়ে এই গন্ডগোল। রেশন ডিলারশিপ না ছাড়ায়, একদল দুষ্কৃতী ডিলারের বাড়িতে হামলা করে। গত দু-দিন ধরে […]

Home

‘খুব বদমাশ, কুচুটে’, নয়া চরিত্র নিয়ে কোন রহস্য ভেদ করলেন শ্রীময়ী? – Bengali News | Sreemoyee chattoraj opens up on her new character from upcoming serial

শ্রীময়ী চট্টরাজ, টলিপাড়ার জনপ্রিয় নাম। পর্দায় তাঁর চরিত্রেরা যেমন চর্চিত, তেমনই সমান তালে ব্যক্তিজীবনেও সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। গত কয়েকবছর কাজের পরিমাণ ছিল খানিক কম, তবে সন্তান সংসারকেই প্রাথমিকভাবে সময় দিয়েছিলেন তিনি। বর্তমানে তাঁর কন্যা কৃষভি খানিকটা বড় হয়েছে। তাই এবার পুরো দমে কাজে ফিরছেন শ্রীময়ী চট্টরাজ। আবারও ছোটপর্দায় দেখা যাবে তাঁকে। স্টার জলসার […]

Home

ABD on Gambhir: ‘কোচ আবেগপ্রবণ হলে…’, গম্ভীরকে নিয়ে এ কী বললেন এবিডি! – Bengali News | AB de villiers says about Gautam Gambhir that emotional coach is not a good thing

গম্ভীরকে নিয়ে কী বললেন এবিডি?Image Credit: X, PTI সময়টা ভাল যাচ্ছে না গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। এমনিতেই তাঁকে অনেকে পছন্দ করেন না। আবার দল হারলে তো কথাই নেই। ঠিক যেমনটা হয়েছে সদ্য, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারের পর। অনেকে চাইছেন ভারতের হেড কোচ হিসেবে গম্ভীরের জায়গায় অন্য কাউকে নিয়ে আসা হোক। […]

Home

শত্রুতা নয়, কসবায় কাউন্সিলরের বাড়ির সামনে গুলি চলার নেপথ্য কারণ শুনলে অবাক হবেন… – Bengali News | Firing in Kasba Area Near Local Councillor Sushanta Ghosh’s House, 1 Youth Injured

কসবায় ফের চলল গুলি। তাও আবার কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির সামনে। তাঁর বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে গুলি চলে। গুলি লাগে এক যুবকের। গুলিবিদ্ধ যুবককে ভর্তি করানো হয় হাসপাতালে। জানা গিয়েছে, আহত যুবকের নাম অভিজিৎ নাইয়া (২১)। তিনি কসবা থানার অন্তৰ্গত প্রান্তিকপল্লীর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর,খালের পাশে পরিত্যক্ত জায়গায় বসে বেশ কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন […]