SIR-র চাপে ব্রেন স্ট্রোক হল BLO-র? - Bengali News | SIR: BLO Suffered from Brain Stroke, Family Claims Extreme Work Pressure of SIR - 24 Ghanta Bangla News
Home

SIR-র চাপে ব্রেন স্ট্রোক হল BLO-র? – Bengali News | SIR: BLO Suffered from Brain Stroke, Family Claims Extreme Work Pressure of SIR

Spread the love

এসআইআরের চাপে অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিএলও। ব্রেন স্ট্রোকে আক্রান্ত দেবাশিস দাস। তিনি নামখানার ফ্রেজারগঞ্জের বিজয়বাটি এলাকার বাসিন্দা। গত ২৫ নভেম্বর, মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বছর সাতান্নর দেবাশিস দাস। তাঁর ছেলে সৌরভ দাস বলেন যে মঙ্গলবার তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। ওইদিন রাতেই নামখানার সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বুধবার তাঁর বাবাকে স্থানান্তর করে নিয়ে আসা হয় ডায়মন্ড হারবারের একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকেই রাতে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। বর্তমানে তাঁকে এসএসকেএম হাসপাতালে মেইন ব্লকে সিসিইউ-তে রাখা হয়েছে। ওই বিএলও-র পরিজনদের সঙ্গে দেখা করতে আসেন বিএলও অধিকার রক্ষা কমিটির প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *