2025 - Page 2155 of 3394 - 24 Ghanta Bangla News
Home

রাতভর অবস্থানে অভুক্ত চাকরিহারারা, সকাল হতেই খাবার, পানীয় জল নিয়ে হাজির যাদবপুরের পড়ুয়ারা, বাংলার মুখ

আরজি ধর্ষণ ও খুনের প্রতিবাদে যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন গড়ে তুলেছেন, তাঁরা আগেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছেন। এবার আন্দোলনকারীরা পাশে পেলেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও। আজ (মঙ্গলবার – ২২ এপ্রিল, ২০২৫) সকাল সকাল তাঁরা পৌঁছে যান এসএসসি কার্যালয়ের সামনে। যেখানে সোমবার রাতভর ঘেরাও আন্দোলন চালিয়েছেন চাকরিহারা ‘যোগ্য’রা। পড়ুয়াদের সঙ্গে ছিল খাবার এবং পানীয় জল। সেগুলি […]

Home

Baguiati: ট্রলি ব্যাগে আস্ত লাশ, খোলা চুল-মুখে জড়ানো ব্রাউন টেপ, চোখ কপালে পুলিশের – Bengali News | Body of a woman inside trolly bag, brown tape covered face, found in Baguiati, Kolkata

বাগুইআটি: খাস কলকাতার কাছেই ফের আতঙ্কের ছবি। নর্দমায় আবর্জনার সঙ্গে ট্রলি ব্যাগটা পড়েছিল দেখেই সন্দেহ হয়। মঙ্গলবার সকালে সেই ব্যাগ উদ্ধার করে নিয়ে যায় বাগুইআটি থানার পুলিশ। আর ব্যাগ খুলতেই চোখ কপালে। ফের ট্রলি ব্যাগের ভিতর মিলল দেহ। গত ফেব্রুয়ারি মাসেই আহিরীটোলায় একটি ট্রলি ব্যাগের ভিতর থেকে মিলেছিল এক মহিলার দেহ। আর এবার বাগুইআটিতে। সবিস্তারে […]

Home

PM Modi in Saudi Arabia: ‘ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু’, সৌদি আরবে পৌঁছে প্রশংসায় পঞ্চমুখ মোদী – Bengali News | PM Modi Lauds Strong India Saudi Arabia Ties Upon Arrival in Jeddah

সৌদি আরবে প্রধানমন্ত্রীImage Credit source: PTI রিয়াদ: দু’দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ অর্থাৎ মঙ্গলবার আরব দেশে পৌঁছেছেন তিনি। সেই দেশে পৌঁছছেই ভারত ও সৌদি আরবের উত্তরোত্তর মজবুত হওয়া সম্পর্ক নিয়ে প্রশংসা করতে দেখা যায় তাঁকে। সৌদি আরবে পৌঁছেই সেখানকার সংবাদমাধ্যমকে মোদী বলেন, ‘এই দেশ ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু। অনিশ্চয়তাপূর্ণ এই পৃথিবীর […]

Home

Malda: বোরখা সরাতেই বেরিয়ে এল একে একে…, বড়সড় চক্র ফাঁস পুলিশের – Bengali News | Malda woman caught with many liquor bottles hiding in her burqa

মালদহ: বোরখার আড়ালে মদ পাচার! বাংলা থেকে বিহার, মদ পাচারের একেবারে নতুন পন্থা! কখনও অ্যাম্বুল্যান্সে, কখনও তেলের ট্যাঙ্কারে করে মদ পাচারের অভিযোগ আগেও উঠছে। আর এবার বোরখার আড়ালে চলছে কারবার! সেই ছবিই ধরা পড়ল TV9 বাংলার হাতে। অভিযোগ, মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে বিহারে পাচার হচ্ছিল মদ। ধরা পড়ে গেল কাটিহার রেল পুলিশের হাতে। মালদহের হরিশ্চন্দ্রপুর থানা […]

Home

Karnataka Ex-Cop Death: গুগল দেখে খুনের ‘প্র্যাকটিস’? প্রাক্তন ডিজিপি-খুনে ধৃত স্ত্রীয়ের ফোন থেকে উদ্ধার বড় তথ্য – Bengali News | Ex Karnataka Top Cop’s Wife Searched ‘Death by Neck Vein Cuts’ Before Alleged Murder, Sources said

বেঙ্গালুরু: কর্নাটকের পুলিশের প্রাক্তন কর্তার মৃত্যু ঘিরে চড়ছে পারদ। ইতিমধ্যে এই ঘটনায় প্রাক্তন ডিজিপি ওম প্রকাশের স্ত্রী পল্লবীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাক্তন পুলিশ কর্তার দেহ উদ্ধার হওয়ার সময় পেটে, বুকে একাধিক ক্ষতের হদিশ পায় পুলিশ। পরবর্তীতে এই মামলায় অন্যতম সন্দেহভাজন ওমের স্ত্রী ও মেয়েকে জেরা করে তারা। সেই সময়ই মায়ের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ দায়ের […]

Home

জলে কলকাতা পুলিশের ভাবমূর্তি, এবার ASI-এর থাপ্পড় কাণ্ডে শুরু তদন্ত, বাংলার মুখ

আরজি কর কাণ্ড থেকে শুরু হয়েছে। কলকাতা পুলিশের ভাবমূর্তির গ্রাফ যেন তখন থেকেই নিম্নমুখী। সম্প্রতি আবার কসবায় শিক্ষকের বুকে লাথি মেরে নতুন সমালোচনার মুখে পুলিশ। এরই মাঝে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুলিশের আরও এক ‘কীর্তি’। অভিযোগ, এক ট্রাফির সার্জেন্টকে ডিজিলকারে থাকা লাইসেন্স দেখানো সত্ত্বেও তিনি তা গ্রহণ করেননি। লাইসেন্সের হার্ডকপি দেখতে চান। এই নিয়ে […]

Home

SSC Protest: ‘ওরআএস খান, সুস্থ থাকুন… তাই বলে বারবার বিরিয়ানি আনবেন আর আমরা দেখব!’ বিস্কুট খেয়েই রাত কাটল চেয়ারম্যানের – Bengali News | 25 stuck in SSC office, Protesters giving ORS for them

ওআরএসের প্যাকেট হাতে চাকরিহারারাImage Credit source: TV9 Bangla সোমা দাস ও সুমন মহাপাত্রের রিপোর্ট কলকাতা: সারারাত রাস্তায় বসে থাকার পর শুনতে হচ্ছে, ‘নাটক করতে এসেছে…’। জল জোটেনি এক বোতলের বেশি। মহিলা আন্দোলনকারীরা কোন টয়লেট ব্যবহার করবেন, বুঝতে পারছেন না। তবু, একটাই দাবিতে তাঁরা অনড়। তালিকা দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, কারণ, সেই প্রতিশ্রুতিই দিয়েছিল তারা। […]

Home

‘সুপ্রিম কোর্ট আমাদের যোগ্য-অযোগ্যের তালিকা দিতে বলেনি’, চাকরিহাদের আন্দোলনের মাঝে ব্রাত্য বসু

চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের ঝাঁঝ বেড়েছে। গতকাল সারারাত এসএসসি ভবনের সামনে বসে তাঁরা স্লোগান তুলে গিয়েছেন। যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে অনড় থেকেছেন তাঁরা। এরই মাঝে আন্দোলনকারীদের ধৈর্য ধরার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরই সঙ্গে তিনি দাবি করেন, যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করার কোনও নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। এই আবহে আশ্বাস দেওয়ার পাশাপাশি বিভ্রান্তি বজায় রাখলেন শিক্ষামন্ত্রী। […]

Home

Tahawwur Rana: বিশেষ আর্জি নিয়ে আদালতে দ্বারস্থ তাহাউর রানা, কী ছক কষছেন মুম্বই হামলার মূল চক্রী? – Bengali News | Tahawwur Rana Moves to Court Seeking Family Appearance

নয়াদিল্লি: NIA হেফাজতে ঢুকে থেকে কেটে গিয়েছে ১২টা দিন। দফতরের নীচ তলার একটি সেলেই আপাতত রয়েছেন মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। সম্ভবত, আগামী ২৮ তারিখ পর্যন্ত সেখানেই রাখা হবে তাকে। এবার ওই সেলে বসেই বড় পদক্ষেপ নিয়ে ফেললেন তাহাউর। দ্বারস্থ হলেন আদালতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার নিজের পরিবারের সঙ্গে দেখা করার আর্জি […]

Home

ডেরেক, দোলা সহ ১০ তৃণমূল সাংসদের বিরুদ্ধে সমন জারি, দিতে হবে হাজিরা – Bengali News | Notice for 10 TMC MP by Delhi court as delhi police complained

নয়া দিল্লি: ২০২৪-এর এপ্রিলে জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে তৃণমূল সাংসদ এবং দলীয় নেতৃত্ব যে অবস্থান-বিক্ষোভ করেছিল, তার জন্য ১০ সাংসদ এবং নেতার বিরুদ্ধে সমন জারি করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। দিল্লি পুলিশের আগাম অনুমতি ছাড়া ওই বিক্ষোভ দেখানো হয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, যে জায়গায় তৃণমূল অবস্থানে বসেছিল, সেখানে আগে থেকে নিষেধাজ্ঞা ছিল […]