ডেরেক, দোলা সহ ১০ তৃণমূল সাংসদের বিরুদ্ধে সমন জারি, দিতে হবে হাজিরা - Bengali News | Notice for 10 TMC MP by Delhi court as delhi police complained - 24 Ghanta Bangla News
Home

ডেরেক, দোলা সহ ১০ তৃণমূল সাংসদের বিরুদ্ধে সমন জারি, দিতে হবে হাজিরা – Bengali News | Notice for 10 TMC MP by Delhi court as delhi police complained

Spread the love

নয়া দিল্লি: ২০২৪-এর এপ্রিলে জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে তৃণমূল সাংসদ এবং দলীয় নেতৃত্ব যে অবস্থান-বিক্ষোভ করেছিল, তার জন্য ১০ সাংসদ এবং নেতার বিরুদ্ধে সমন জারি করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।

দিল্লি পুলিশের আগাম অনুমতি ছাড়া ওই বিক্ষোভ দেখানো হয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, যে জায়গায় তৃণমূল অবস্থানে বসেছিল, সেখানে আগে থেকে নিষেধাজ্ঞা ছিল বলেও জানা গিয়েছে। ফলে, অবরোধ এবং আইন অমান্য করার অভিযোগ উঠেছে সাংসদদের বিরুদ্ধে।

এই অভিযোগের ভিত্তিতে ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, নাদিমুল হক, সাকেত, সাগরিকা ঘোষ, সুদীপ রাহা সহ মোট ১০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। আগামী ৩০ এপ্রিল এই সমন জারির প্রেক্ষিতে শুনানি রয়েছে। ওই দিন দলীয় সাংসদ ও নেতাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *