বালুরঘাট: রাতের আকাশে রহস্যময় আলোর দেখা মিলল বালুরঘাট-সহ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গায়। রবিবার রাতে কখনও বালুরঘাট, আবার কখনও গঙ্গারামপুর, হরিরামপুরে সারি সারি রহস্যময় আলোর দেখা মেলে। যাকে ঘিরেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷ অনেকের প্রাথমিক অনুমান, আলোকবস্তুগুলো ড্রোন হতে পারে৷ কারণ পাশেই রয়েছে বাংলাদেশ সীমান্ত। সেখান থেকে ড্রোন পাঠানো হতে পারে বলে অনেকের আশঙ্কার। দক্ষিণ দিনাজপুর […]