চাকরি হারিয়েছেন, তবুও চাকরি ফিরে পাওয়ার আশায় রয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সেই আশা নিয়েই রবিবার সকালে ফের কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেন তাঁরা। রবিবার সকালে তিনজন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা সঙ্গীতা সাহা, মিতা সরকার এবং নির্মল বারকান্দজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনে পৌঁছান। তাঁদের উদ্দেশ্য ছিল সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের সমস্যার কথা জানানো। […]